QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম আমার এক খালার স্বামী মারা গেছেন ৪-৫মাস আগে। তার স্বামীর ব্যাংক একাউন্টে ১০-১২ লাখ টাকা আছে, আমার খালার দুই ছেলে আছে। কিন্তু তারা টাকা এখনও উত্তোলন করতে পারে নাই বিভিন্ন কাগজ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৬৮৩১ • ভিউ: ৮৮ • ২৪ মার্চ, ২০২৪

আসসালামু আলাইকুম আমার এক খালার স্বামী মারা গেছেন ৪-৫মাস আগে। তার স্বামীর ব্যাংক একাউন্টে ১০-১২ লাখ টাকা আছে, আমার খালার দুই ছেলে আছে। কিন্তু তারা টাকা এখনও উত্তোলন করতে পারে নাই বিভিন্ন কাগজ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম
আমার এক খালার স্বামী মারা গেছেন ৪-৫মাস আগে।
তার স্বামীর ব্যাংক একাউন্টে ১০-১২ লাখ টাকা আছে, আমার খালার দুই ছেলে আছে। কিন্তু তারা টাকা এখনও উত্তোলন করতে পারে নাই বিভিন্ন কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে এবং এটা আরও সময় সাপেক্ষ, এই অবস্থায় তাদের আয় ইনকাম নেই বললেই চলে, যে কারণে তাদের পরিবারের খরচ মিটানো কষ্টকর। এই অবস্থায় আমার খালাকে যাকাত দিলে কি যাকাত আদায় হবে?
উত্তর দিলে খুবই উপকৃত হবো।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এই অবস্থায় খালাকে টাকা কর্য দিবেন। যখন তিনি ঐ টাকাগুলো হাতে পাবেন তখন পরিষোধ করে দিবেন। যেহেতু তার টাকা আছে এবং সেগুলো দেরীতে হলেও হাতে পাবেন তাই তাকে যাকাত দেয়া যাবে না।
✅