QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। বর্তমান প্রচলিত ব্যাংক ব্যাবস্থায় ব্যাংকে টাকা জমা রাখলে সুদ নেয়াই লাগে। বিকল্প হিসাবে ইসলামি ব্যাংক থাকলেও তাদের কার্যক্রম ও প্রচুর সন্দেহজনক। নিশ্চিত করে বলা যাচ্ছেনা যে …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৬৮৪৪ • ভিউ: ৮১ • ২৭ মার্চ, ২০২৪

আসসালামু আলাইকুম। বর্তমান প্রচলিত ব্যাংক ব্যাবস্থায় ব্যাংকে টাকা জমা রাখলে সুদ নেয়াই লাগে। বিকল্প হিসাবে ইসলামি ব্যাংক থাকলেও তাদের কার্যক্রম ও প্রচুর সন্দেহজনক। নিশ্চিত করে বলা যাচ্ছেনা যে …

প্রশ্নকারী: Mdjahid8282
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম।

বর্তমান প্রচলিত ব্যাংক ব্যাবস্থায় ব্যাংকে টাকা জমা রাখলে সুদ নেয়াই লাগে। বিকল্প হিসাবে ইসলামি ব্যাংক থাকলেও তাদের কার্যক্রম ও প্রচুর সন্দেহজনক। নিশ্চিত করে বলা যাচ্ছেনা যে তারাও সুদ মুক্ত।  এমন অবস্থায় সুদ থেকে বাচতে কি করণীয়? আমি চাচ্ছিলাম টাকা ব্যাংকে রেখে সুদ না খেয়ে ক্রিপ্টোকারেন্সিতে রেখে দিতে। যদিও এতে করে সুদ থেকে বাঁচা গেলেও হারাম থেকে বাচা হয়না। বাধ্য হয়ে যদি টাকা কোথাও রাখতেই হয় তাহলে কি ব্যাংকে রেখে সুদের চেয়ে কি ক্রিপ্টোকারেন্সি রাখাতে কম গুনাহ হবে? উল্লেখ্য যে, আমি ক্রিপ্টেকারেন্সিতে বিনোয়গ করে বাড়তি ইনকাম করার আশায় সেখানে টাকা রাখবো না। নির্দিষ্ট কিছু মুদ্রা আছে যেগুলো কিনে রাখলে সেগুলো খুব একটা দাম উঠানামা করেনা এবং আমেরিকান ডলারের প্রায় সমান দাম থাকে। এগুলো ছাড়াও বিকল্প কোনো পথ থাকলে জানাবেন। জাজাকাল্লাহ খাইরান।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি ব্যাংকে টাকা রাখবেন, সুদ বা মুনাফা অসহায় মানুষদের সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। ক্রিপ্টোকারেন্সি ঝুঁকিপূর্ণ এবং অধিকাংশ দেশে অবৈধ মুদ্রা হওয়ার কারণে এর যে কোন প্রকারের লেনদেন অবৈধ। ক্রিপ্টোকারেন্সি থেকে বিরত থাকবেন, আপনি ও আপনার টাকা নিরাপদে থাকবে।
✅