QA As Sunnah Q&A

আসসালামুআলাইকুম, আমি বেশিরভাগ বিষয়ে হানাফী মাজহাবের অনুসরণ করি, কিছু কিছু আমল যেগুলো ডাইরেক্ট হাদীসে বর্ণিত আছে সেগুলো মানতে গিয়ে দেখা যায় হানাফী মাজহাবে ওই আমলের ইখতিলাফ রয়েছে। যেমন রফু…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হাদীস • প্রশ্ন #৬৮৬০ • ভিউ: ৩৭ • ০২ এপ্রিল, ২০২৪

আসসালামুআলাইকুম, আমি বেশিরভাগ বিষয়ে হানাফী মাজহাবের অনুসরণ করি, কিছু কিছু আমল যেগুলো ডাইরেক্ট হাদীসে বর্ণিত আছে সেগুলো মানতে গিয়ে দেখা যায় হানাফী মাজহাবে ওই আমলের ইখতিলাফ রয়েছে। যেমন রফু…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুআলাইকুম, আমি বেশিরভাগ বিষয়ে হানাফী মাজহাবের অনুসরণ করি, কিছু কিছু আমল যেগুলো ডাইরেক্ট হাদীসে বর্ণিত আছে সেগুলো মানতে গিয়ে দেখা যায় হানাফী মাজহাবে ওই আমলের ইখতিলাফ রয়েছে। যেমন রফুল্ ইয়াদায়েন, সাহু সিজদা, 1 রাকাত বিতর এরকম কিছু বিষয়।এখন আমাদের ইমাম সাহেব আমাকে বললেন যে হানাফী মাজহাব মানতে গেলে পুরোপুরি মানতে হবে নাহলে মানা যাবে না। এখন আমি কি করবো?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার পড়াশোনা আরো বাড়াতে হবে। তাহলে এই সমস্যার সম্মুখীন আর হবেন না। রাফউল ইয়াদাইন না করার কথাও সরাসরি হাদীসে উল্লেখ আছে, ৩ রাকআত বিতরের কথাও বহু হাদীসে উল্লেখ আছে, সাহু সাজদা সালামের পরেও দেওয়া যায়, এটাও হাদীসে উল্লেখ আছে। সুতরাং এগুলো হাদীসে উল্লেখ নেই বলে আমি যেটা ধারণা করছেন সেটা সঠিক নয়।

যদি প্রকৃতপক্ষেই কোন মাসআলাতে হাদীসের বিপরীত মত পাওয়া যায় তাহলে হাদীসে অনুস্বরণ করতে হবে। তবে সেটা করতে হবে অবশ্যই একজন বড় আলেমের পরামের্শে। কারণ ঐ মাসআলাতে অন্য কোন হাদীস বা দলীল আছে কিনা সেটা সাধারণ মানুষের জানা নেই। যেমনটি আপনি উপরের তিনটি বিষয়ে ভুলের মধ্যে ছিলেন।