QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, একজন বাবার ৩ মেয়ে ৩ছেলে ছিলো। বাবা অর্থিক ভাবে দূর্বল হওয়াই তার সব জমি মেজ মেয়েকে না জানিয়ে বেচে ৩নং(ছোট) মেয়েকে বিয়ে দিয়েছে। কিন্তু তার জমিটা কিনেছে তারই ৩ছেলে (যারা সবাই…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #৬৮৮৩ • ভিউ: ৮৬ • ০৬ এপ্রিল, ২০২৪

আস-সালামু আলাইকুম, একজন বাবার ৩ মেয়ে ৩ছেলে ছিলো। বাবা অর্থিক ভাবে দূর্বল হওয়াই তার সব জমি মেজ মেয়েকে না জানিয়ে বেচে ৩নং(ছোট) মেয়েকে বিয়ে দিয়েছে। কিন্তু তার জমিটা কিনেছে তারই ৩ছেলে (যারা সবাই…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, একজন বাবার ৩ মেয়ে ৩ছেলে ছিলো। বাবা অর্থিক ভাবে দূর্বল হওয়াই তার সব জমি মেজ মেয়েকে না জানিয়ে বেচে ৩নং(ছোট) মেয়েকে বিয়ে দিয়েছে। কিন্তু তার জমিটা কিনেছে তারই ৩ছেলে (যারা সবাই সামর্থবান ছিলো)।এখন বাবা মারা যাওয়ার পর বাকি ২মেয়ে জমি চাইতে গেলে ভায়েরা বলে বাবা সব জমি আমাদের কাছে বিক্রি করে গেছে তোদের ভাগে কিছুই নাই।

এখানে আমার প্রশ্ন হলো মেয়েরা কি কিছুই পাবে না? বাবা কি শরিক ফাকি দেই নাই? ভায়েরা কি তার বোনদের প্রতি জুলুম করলো না।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ভাইয়েরা যদি তার ছোট বোনের বিয়ে দেয়ার জন্য বাবাকে সহায়তা করতো তাহলে ভালো হতো।

তবে বাবা মেয়েদের বঞ্চিত করেছে, এরকম না এখানে। কারণে অন্য মেয়েদের সে যেভাবে টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছে, ছোট মেয়েকেও সেভাবে দিয়েছে। টাকা না থাকার কারণে জমি বিক্রি করেছেন। ‍সুতরাং সকল মেয়ের প্রতি সমান আচরণ তিনি করেছেন।

আর ভাইয়েরাও জমি নিজেদের টাকা দিয়ে ক্রয় করেছে, জোর করে নেয় নি। সুতরাং শরীক ফাঁকি দেয়োর বিষয়টি এখানে নেই। যদি কোন সম্পদ না থাকে তাহলে মেয়েরা কীভাবে পাবে? ছেলেরাও তো  বাবার সম্পত্তি কিছু পাই নি। যা পেয়েছে নিজেদের টাকা দেয় কেনা।

 

 
✅