QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, রাফউল ইয়াদাইন না করার কথাও সরাসরি হাদীসে উল্লেখ আছে নাকি? আমি হাদিসটা জানতে চাই যদি হাদিস টা দেন উপকার হয়।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হাদীস ও উসূলুল হাদীস • প্রশ্ন #৬৮৮৭ • ভিউ: ৩৪ • ০৬ এপ্রিল, ২০২৪

আস-সালামু আলাইকুম, রাফউল ইয়াদাইন না করার কথাও সরাসরি হাদীসে উল্লেখ আছে নাকি? আমি হাদিসটা জানতে চাই যদি হাদিস টা দেন উপকার হয়।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, রাফউল ইয়াদাইন না করার কথাও সরাসরি হাদীসে উল্লেখ আছে নাকি? আমি হাদিসটা জানতে চাই যদি হাদিস টা দেন উপকার হয়।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হাদীসটি নীচে দেওয়া হলো: حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ أَلاَ أُصَلِّي بِكُمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلاَّ فِي أَوَّلِ مَرَّةٍ . قَالَ وَفِي الْبَابِ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ . وَبِهِ يَقُولُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ হান্নাদ (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, তিনি একদিন উপস্থিত লোকদের বললেন আমি কি তোমাদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের মত সালাত পড়ব? এরপর তিনি সালাত পড়লেন এবং তাতে প্রথমবার অর্থাৎ তাকবীরে তাহরীমা ব্যতীত অন্য কোন সময় হাত তুললেন না। জামে তিরমিযী, হাদীস নং ২৫৭। হাদীসটি অনেক মুহাদ্দিস সহীহ বলেছেন। ইমাম তিরমিযী রহি. হাসান বলেছেন।

এ হাদীস বর্ণনার পর ইমাম তিরমিযী বলেছেন:

حديث ابن مسعود حديث حسن، وبه يقول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم، والتابعين، وهو قول سفيان الثوري، وأهل الكوفة.

অর্থাৎ এ হাদীসটি হাসান। একাধিক আহলে ইলম সাহাবী ও তাবেয়ীনের বক্তব্য এ হাদীস অনুযায়ীই ছিল। এবং এটিই সুফিয়ান ছাওরী ও কূফাবাসীদের (কূফায় অবস্থানকারী সাহাবী, তাবেয়ী এবং তাদের ফকীহ-মুহাদ্দিস শাগরিদদের) বক্তব্য।’