QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমি একটা স্বায়ত্তশাসিত কম্পানিতে চাকরি করি। এখানে হেড অফিস থেকে একটা নোটিশ দিয়েছে যে, কেউ যদি ৮ ঘন্টা ডিউটির বাইরে ৪ ঘন্টা অতিরিক্ত ডিউটি করে তাহলে তাকে ফুড এন্ড কনভেন্স এ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৬৮৯৩ • ভিউ: ৮৮ • ২৩ এপ্রিল, ২০২৪

আস-সালামু আলাইকুম, আমি একটা স্বায়ত্তশাসিত কম্পানিতে চাকরি করি। এখানে হেড অফিস থেকে একটা নোটিশ দিয়েছে যে, কেউ যদি ৮ ঘন্টা ডিউটির বাইরে ৪ ঘন্টা অতিরিক্ত ডিউটি করে তাহলে তাকে ফুড এন্ড কনভেন্স এ…

প্রশ্নকারী: Uzzalhosain4
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আমি একটা স্বায়ত্তশাসিত কম্পানিতে চাকরি করি। এখানে হেড অফিস থেকে একটা নোটিশ দিয়েছে যে, কেউ যদি ৮ ঘন্টা ডিউটির বাইরে ৪ ঘন্টা অতিরিক্ত ডিউটি করে তাহলে তাকে ফুড এন্ড কনভেন্স একটা ভাতা দেওয়া হবে ৪০০ টাকা। কিন্তু কেউই এই অতিরিক্ত চার ঘন্টা ডিউটি না করেই টাকাটা নিচ্ছে। মাঝে মাঝে প্ল্যান্টে জরুরী কাজ পরলে অতিরিক্ত ডিউটি করার প্রয়োজন পরে। আবার আমাদের অফিসের কোলোনীতে থাকতে হয় যাতে প্ল্যান্টের (অফিসের) কোনো জরুরী কাজে সাথে সাথে আসা যায়। এই ক্ষেত্রে আমাদের কারো ছুটি নিলে অফিসের এরিয়া ত্যাগ করলে স্টেশন লীভ একটা ফর্ম পূরন করে যেতে হয় সেক্ষেত্রে কোনো টাকা পাওয়া যায়না। অনেকে বলে স্টেশনে থাকা মানে ডিউটি করা যেহেতু অফিসের এলাকা ছারলে স্টেশন লীভ দিতে হয়। মানে এখানে ২৪ ঘন্টা অন্ কলে থাকতে হয় এবং যেকোনো সময় জরুরি দরকারে অফিস কাজ করতে হয় । এই ক্ষেত্রে কি টাকাটা নেওয়া হালাল হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ৮ ঘন্টা ডিউটির বাইরে অতিরিক্ত ৪ ঘন্টা ডিউটি করলেই কেবল ফুড এন্ড কনভেন্স ভাতা ৪০০ টাকা নেওয়া যাবে, অন্যথায় নেয়া যাবে না। নিজের মত অপব্যাখ্যা করে উক্ত ভাতা নেয়া যাবে না, হালাল হবে না।
✅