QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমার বয়স ২৫ বছর, আমি ছোট বেলা থেকে পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে বড় হয়েছি। আমার বাবা এবং মায়ের স্বামী স্ত্রীর মত সুস্থ স্বাভাবিক কোনো সম্পর্ক নেই। কোনোদিন কিংবা কোনো একটা …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
জাদু-টোনা • প্রশ্ন #৬৯০৫ • ভিউ: ৯৮ • ২৮ এপ্রিল, ২০২৪

আস-সালামু আলাইকুম, আমার বয়স ২৫ বছর, আমি ছোট বেলা থেকে পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে বড় হয়েছি। আমার বাবা এবং মায়ের স্বামী স্ত্রীর মত সুস্থ স্বাভাবিক কোনো সম্পর্ক নেই। কোনোদিন কিংবা কোনো একটা …

প্রশ্নকারী: Dramaqueenafrinmredu55
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম,

আমার বয়স ২৫ বছর, আমি ছোট বেলা থেকে পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে বড় হয়েছি। আমার বাবা এবং মায়ের স্বামী স্ত্রীর মত সুস্থ স্বাভাবিক কোনো সম্পর্ক নেই। কোনোদিন কিংবা কোনো একটা সময় দেখিনি যে তারা স্বাভাবিকভাবে কথা বলেছে, সব সময় ঝগড়া বিবাদ লেগেই আছে। উনারা দুইজনই বেশ শিক্ষিত এবং চাকুরীজীবি ছিলেন।

আমরা দুই ভাই বোন খুব অতিষ্ঠ এই বিষয়টা নিয়ে। বিশেষ করে যদি বলতে হয়, আমরা তাদের আচার আচরণ, চলা ফেরা এবং আমাদের প্রতি তাদের ব্যবহার নিয়ে খুব বিরক্ত। সন্তান হিসেবে আমরা অনেক সাফার করি। পড়াশোনার পরিবেশ পাই না। এতদিন স্বাভাবিক মনে হলেও দিন দিন এটা বাড়ছে।

আমার মা এর ব্যবহার এত বেশি খারাপ হচ্ছে যে , মনে হয় সে কষ্ট দিয়ে কথা না বললে আরাম পান না। আমার বাবা এবং মা এর কারণের পরিবারের বাহিরে কোনো আত্মীয় এর সাথে আমাদের মিলা মিশা নেই। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না। কিন্তু, খুব অশান্তির মধ্য আছি আমরা, ঝগড়া মারামারী সবসময় লেগেই আছে। আমার ভাইয়ের চাকরির প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এগুলোর কারণে তার মানসিক অবস্থাও খারাপ।বাসায় আমাদের পড়াশোনা হয় না। ছোট ছোট বিষয় থেকে অনেক বড় কিছু হয়ে যায়।

যাদু টোনার কারণে কি এসব হতে পারে? যদি হয় তবে সমাধান কি?

কয়েকমাস আগে রাতে সুরা প্লে করে রাখা হচ্ছিল। যেটা নিয়ে আমার মা এর ঘোর বিরোধিতা আছে। এগুলোর কারণে আরও বেশি মনে হয়।।
উত্তর
Published
কিছু মানুষ স্বভাবগতই খারাপ হয়। আপনার মা হয়তো সেরকমই। তাতে আবার চাকরী করেছে। হয়তো নিজের টাকায় চলে, তাই তার আপনার বাবার সাথে ভাল ব্যবহারের প্রয়োজন নেই।

আবার দুষ্টু জ্বীন বা যাদুর প্রভাব থাকতে পারে। যাইহোক বাসায় প্রতিদিন সকাল-সন্ধ্যায় কুরআন পাঠ করবেন। আর আপনাদের যে সমস্যা হচ্ছে বিষয়টি আপনার মাকে বলবেন। আল্লাহ তায়ালার কাছে দুআ করবেন।
✅