QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমার নানী প্রায় সময় আল্লাহ কে ডাকেন এইরকম করে "আল্লাহ", কিন্তু তার পরপরই রাসুলুল্লাহ বলেন। শুনতে এরকম মনেহয় যেনো আল্লাহকেই রাসুল বলে ডাকছেন অথবা আল্লাহর সাথে রাসুল সাল্লাল…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
শিরক-বিদআত • প্রশ্ন #৬৯১১ • ভিউ: ২৯ • ৩০ এপ্রিল, ২০২৪

আস-সালামু আলাইকুম। আমার নানী প্রায় সময় আল্লাহ কে ডাকেন এইরকম করে "আল্লাহ", কিন্তু তার পরপরই রাসুলুল্লাহ বলেন। শুনতে এরকম মনেহয় যেনো আল্লাহকেই রাসুল বলে ডাকছেন অথবা আল্লাহর সাথে রাসুল সাল্লাল…

প্রশ্নকারী: Mdjahid8282
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম। আমার নানী প্রায় সময় আল্লাহ কে ডাকেন এইরকম করে "আল্লাহ", কিন্তু তার পরপরই রাসুলুল্লাহ বলেন। শুনতে এরকম মনেহয় যেনো আল্লাহকেই রাসুল বলে ডাকছেন অথবা আল্লাহর সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকছেন এবং প্রায় সময়ই মুখ থেকে ইয়া রাসুলুল্লাহ বলেন। যেমন - হাত থেকে কিছু পরে গেলো তখন বিরক্তি বা আফসোসের স্বরে বলেন ইয়া রাসুলুল্লাহ। কারণে অকারণে ইয়া রাসুলুল্লাহ বলে উঠেন মাঝে মধ্যে। আমি একটি ওয়াজে শুনেছি এমনটা বলা শিরক কারণ এখানে আল্লাহকে ডাকার পরিবর্তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে ডাকা হচ্ছে।  আমি আমার নানীকে ওয়াজটি শুনিয়ে সতর্ক করেছি যাতে তিনি এমন না বলেন। প্রথমে তিনি বলেন যে তিনি আর এরকম বলবেন না। কিন্তু দেখা যায় তিনি তারপরও মাঝে মধ্যে ঐরকম করে ফেলেন। তাকে যদি আবার বলি এরকম টা কেন বললেন সে বলে মুখ ফসকে বের হয়ে যায়। আমি সন্দেহে আছি আমার নানী এরকম করার কারণে বড় শিরকে লিপ্ত রয়েছেন কিনা। তিনি যদি সত্যিই বড় শিরকে লিপ্ত হয়ে যান তাহলে কি তাকে সরাসরি কাফের বলা যাবে? আর এমনটা হলে তার প্রতি আমার এবং বাকি আত্মীয় স্বজনদের কিরূপ আচরণ করতে হবে?

জাজাকাল্লাহ খাইরান।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এভাবে বলা উচিত নয়। তিনি চেষ্টা করবেন যেন, এমনটা তার মুখ দিয়ে বের না হয়। তবে এর কারণে তিনি কাফের হবেন না। এটা শিরকও হবে না, কারণ আল্লাহর পরিবর্তে তিনি রাসূলকে ডাকেন, বিষয়টি এরকম নয়, বরং কথাচ্ছলে তিনি এমন বলেন এবং এটা তার অভ্যাস হয়ে গেছে।