QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমি বালতিতে পানি ভরে ফরজ গোসল করি। ওজু করি, পরে গোসল করি কিন্তু বালতির পানি ওজূ করার সময় বালতিতে থাকে না,  হাতে পানি নিই, বাইরে ফেলে দিই।  যেমন প্রথমে বালতি ভরলাম ওজু করলা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #৬৯২১ • ভিউ: ৩২ • ০৫ মে, ২০২৪

আস-সালামু আলাইকুম, আমি বালতিতে পানি ভরে ফরজ গোসল করি। ওজু করি, পরে গোসল করি কিন্তু বালতির পানি ওজূ করার সময় বালতিতে থাকে না,  হাতে পানি নিই, বাইরে ফেলে দিই।  যেমন প্রথমে বালতি ভরলাম ওজু করলা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম,

আমি বালতিতে পানি ভরে ফরজ গোসল করি। ওজু করি, পরে গোসল করি কিন্তু বালতির পানি ওজূ করার সময় বালতিতে থাকে না,  হাতে পানি নিই, বাইরে ফেলে দিই।  যেমন প্রথমে বালতি ভরলাম ওজু করলাম গোসল করলাম এতে কোন সমস্যা হবে কি?

শুনলাম ওজু করা পানি দিয়ে আবার পবিত্রতা অর্জন করা যায় না, এটা কি ২য় বার পবিত্রতা বোঝাচ্ছে? একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেভাবে বালতি থেকে ওযু ও গোসল করছেন তাতে কোন সমস্যা নেই। কারণ ওযু করে পানি আপনি বাইরে ফেলে দিচ্ছেন।

ওযুতে ব্যবহৃত পানি দ্বারা দ্বিতীয়বার ওযু করা যাবে না, গোসলও করা যাবে না।  অর্থাৎ ওযুতে ব্যবহৃত পানি যদি আপনি কোন পাত্রে সংরক্ষন করেন তাহলে ঐ পানি দ্বারা আর ওযু-গোসল করা যাবে না। তবে শরীরে, পাত্রে, কাপড়ে বা অন্য কোথাও নাপাকী লাগলে এই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে।