QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ১. আমি একটি সরকারি চাকরি করি। চাকরিতে আমি সৎভাবে আমার সকল দায়িত্ব পালন করি। আমি ঘুষ খাই না। কিন্তু অন্যান্য অফিসের সাথে আমার অফিসের কিছু কাজ থাকে, যে কা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সুদ-ঘুষ • প্রশ্ন #৬৯২৯ • ভিউ: ১০১ • ১২ মে, ২০২৪

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ১. আমি একটি সরকারি চাকরি করি। চাকরিতে আমি সৎভাবে আমার সকল দায়িত্ব পালন করি। আমি ঘুষ খাই না। কিন্তু অন্যান্য অফিসের সাথে আমার অফিসের কিছু কাজ থাকে, যে কা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

১. আমি একটি সরকারি চাকরি করি। চাকরিতে আমি সৎভাবে আমার সকল দায়িত্ব পালন করি। আমি ঘুষ খাই না। কিন্তু অন্যান্য অফিসের সাথে আমার অফিসের কিছু কাজ থাকে, যে কাজগুলো করার জন্য ঐ অফিসের মানুষকে ঘুষ দিতে হয়, যে টাকাগুলো আমাকে গিয়ে ঐ অফিসের লোকদের দিয়ে আসতে হয়। এক্ষেত্রে আমার এ চাকরির আয়ে কোন সমস্যা হবে কি?

২. এছাড়া এ চাকরিতে আমার কিছু কাজ করতে হয়, যেমন আমার অফিস যে কাজ করেনি তারপরও প্রধান কার্যালয় ঢাকায় ওই কাজের ভুয়া রিপোর্ট বানিয়ে পাঠাতে হয়; যেটি পাঠাতে হয় আমাকে আমার অফিস প্রধানের নির্দেশে। এক্ষেত্রে এ চাকরির ইনকাম কতটা হালাল হয়?

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ভুয়া রিপোর্ট, অফিসের পক্ষ থেকে ঘুষ দেয়া, এগুলো অপরাধ। যেটা অপরাধ, সেটা অপরাধই।  এর কারণে আপনি আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে পারেন। ইনকামের ভিতর কিছুটা হারাম তো প্রবেশ করছেই।
✅