QA As Sunnah Q&A

আস-সালামু  আলািইকুম।  শায়েখ আমি একটা অফিসে চাকরি করি। আমার অফিসে অনেক হিন্দু ডাঃ আছেন । যারা আমাদের সব সময় সালাম দিয়ে থাকে। আমরা তাদের সালামের জবাব দিতে পারবো কী? আর আমরা তাদের সালাম দিতে প…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
জায়েয • প্রশ্ন #৬৯৬০ • ভিউ: ৯২ • ২৬ মে, ২০২৪

আস-সালামু  আলািইকুম।  শায়েখ আমি একটা অফিসে চাকরি করি। আমার অফিসে অনেক হিন্দু ডাঃ আছেন । যারা আমাদের সব সময় সালাম দিয়ে থাকে। আমরা তাদের সালামের জবাব দিতে পারবো কী? আর আমরা তাদের সালাম দিতে প…

প্রশ্নকারী: Ruhulkuddus192
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু  আলািইকুম।  শায়েখ আমি একটা অফিসে চাকরি করি। আমার অফিসে অনেক হিন্দু ডাঃ আছেন । যারা আমাদের সব সময় সালাম দিয়ে থাকে। আমরা তাদের সালামের জবাব দিতে পারবো কী? আর আমরা তাদের সালাম দিতে পারবো কী? কুরআন ও হাদিসের দলিলসহকারে পেশ করলে খুবই উপকৃত হতাম।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বিধর্মীদের সালামের পুরো উত্তর দেয়া যাবে না। শুধুমাত্র “ওয়াআলাইকুম” বলবে।

أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم” إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ ”

আনাস ইবনু মালিক রা. হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যখন কোন আহলে কিতাব তোমাদের সালাম দেয়, তখন তোমরা বলবে ওয়া আলাইকুম (তোমাদের উপরও)।  সহীহ বুখারী, হাদীস নং ৬২৫৮

বিধমীদের সালাম দেয়া যাবে না। নীচের হাদীসটি দেখুন:

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَبْدَءُوا الْيَهُودَ وَلاَ النَّصَارَى بِالسَّلاَمِ فَإِذَا لَقِيتُمْ أَحَدَهُمْ فِي طَرِيقٍ فَاضْطَرُّوهُ إِلَى أَضْيَقِهِ " .

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহুদী ও নাসারাদের আগে বাড়িয়ে সালাম করো না এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাকে রাস্তার পাশে চলতে বাধ্য করো।সহীহ মুসলিম, হাদীস নং ২১৬৭
✅