QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম হযরত। আমি এবার ঢাকার একটি এজেন্সির মাধ্যমে হজ্জে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এজেন্সি আমাদের কে হজ্বের জন্য কিছু ব্যাগ, পানির বোতল, ছাতা দিয়েছেন। কিন্তু ব্যাগ, পানির বোতল, ছাত…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হজ্জ • প্রশ্ন #৬৯৬৬ • ভিউ: ১০৭ • ০২ জুন, ২০২৪

আস-সালামু আলাইকুম হযরত। আমি এবার ঢাকার একটি এজেন্সির মাধ্যমে হজ্জে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এজেন্সি আমাদের কে হজ্বের জন্য কিছু ব্যাগ, পানির বোতল, ছাতা দিয়েছেন। কিন্তু ব্যাগ, পানির বোতল, ছাত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম হযরত। আমি এবার ঢাকার একটি এজেন্সির মাধ্যমে হজ্জে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এজেন্সি আমাদের কে হজ্বের জন্য কিছু ব্যাগ, পানির বোতল, ছাতা দিয়েছেন। কিন্তু ব্যাগ, পানির বোতল, ছাতার মধ্যে একটি সুদভিত্তিক ব্যাংকের নাম এবং লোগো লাগানো আছে। যেহেতু এটি সুদী ব্যাংক, তাই এই ব্যাংকের নাম, লোগো লাগানো জিনিস ব্যবহার করা যায়েজ হবে কিনা তা জানতে চাইছিলাম।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু সুদভিত্তিক ব্যাংক কর্তৃক দেয়া হয়েছে সুতরাং এটা সুদের টাকা দিয়েই দেয়া হয়েছে। এর মাধ্যমে সুদভিত্তিক ব্যাকটির প্রচার-প্রসারও হচ্ছে। তাই এগুলো ব্যবহার  থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন।

হজ্বের মত এমন মহান ইবাদতের ক্ষেত্রে এই ধরণের প্রতিষ্ঠান থেকে এগুলো সেই হজ্জা এজেন্সি কেন নিলো  তা বোধগম্য নয়।
✅