QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমি সরকারি চাকরি করি নবম গ্রেডের দশ মাস হবে। আমার চাকুরী নিয়ে আমার বাবা মা খুবই খুশি। আমি বিয়ে করেছি তিন মাস এবং আমি আর আমার বউ আমার মা বাবা এর সাথেই থাকি। মেয়ের বাবা আর ম…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
জায়েয • প্রশ্ন #৬৯৬৭ • ভিউ: ২৫ • ০২ জুন, ২০২৪

আস-সালামু আলাইকুম। আমি সরকারি চাকরি করি নবম গ্রেডের দশ মাস হবে। আমার চাকুরী নিয়ে আমার বাবা মা খুবই খুশি। আমি বিয়ে করেছি তিন মাস এবং আমি আর আমার বউ আমার মা বাবা এর সাথেই থাকি। মেয়ের বাবা আর ম…

প্রশ্নকারী: Aand98791
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমি সরকারি চাকরি করি নবম গ্রেডের দশ মাস হবে। আমার চাকুরী নিয়ে আমার বাবা মা খুবই খুশি। আমি বিয়ে করেছি তিন মাস এবং আমি আর আমার বউ আমার মা বাবা এর সাথেই থাকি। মেয়ের বাবা আর মা কে বিভিন্ন কারনে আম্র মা পছন্দ করেনাই। আমার বাবার তেমন কোন অভিযোগ নাই মেয়ে এর মা বাবা এর প্রতি। বিয়ে আমার পছন্দ করা মেয়ের। মেয়ে যখন নিজ বাসা গেসিল বিয়ে এর পরে তখন আম্র মা আমাদের বাসার সবাইকে অভিযোগ করেন মেয়ের মা খারাপ। আমাকে নাকি মেয়ের মা নিয়ন্ত্রণ করবে।আমার টাকা পয়সা সব নিয়ে নিবে। মেয়ের মা আমার মা এর সাথে যোগাযোগ করেনা। বিয়ে এর মধ্যেও মেয়ের মা আমার মা এর সাথে তেমন যোগাযোগ করেনি। যেদিন মেয়ে তার বাসা যায় সেদিন মেয়ের মা আমার সাথে যোগাযোগ করে তার মেয়ে কে একটু এক সপ্তাহের জন্য রেখে যেতে বলে।আমার মা এর অভিযোগ কেন মেয়ের মা আমার মা এর সাথে যোগাযোগ না করে আামার সাথে যোগাযোগ করে। আমি একটা দোটানায় পড়ে আছি।আসলেই কি আমার মা ঠিক যে মেয়ের মা আমাকে নিয়ন্ত্রণ করবে ? আমার কি করা উচিত ইসলাম এর দৃষ্টিতে। এসব কারণে আমার সাথে আমার মা এর ঝগড়া বিবাদ হচ্ছে। আমার বউ এর সাথেও কথা কাটাকাটি হচ্ছে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যা লিখেছেন তা পড়ে মনে হচ্ছে আপনার মায়ের মধ্যে সমস্যা আছে। সে ছেলের বউয়ের উপর অতিরিক্ত খবরদারী করতে চাই। যেমনটি এদেশের অধিকাংশ শ্বাশুড়িরা করতে চাই।

মেয়ের মা আপনার মায়ের সাথে এতো কিসের যোগাযোগ করবে? মেয়ের মা যদি মেয়েকে নিজের কাছে কিছু দিন রাখতে চায় তাহলে আপনাকে বললেই হবে, আপনার মাকে বলার দরকার নেই। মেয়ের মা যোগাযোগ না করে সঠিক কাজই করেছে। সংসারে মহিলারা কর্তৃত্বশীল হলে শান্তি থাকে না। বিয়ের যোগাযোগ করবে পুরুষরা, মহিলারা নয়।

আপনার স্ত্রীকে বলবেন, সে যেন আপনার মায়ের অযাচিত কথার কোন উত্তর না দেয়, ঝগড়া-ঝাটি না করে, চুপ থাকে। আপনি চুপ থাকবেন, বিতর্কে যাবেন না।

আপনি প্রত্যেককে তার প্রাপ্য দিবেন। টাকা-পয়সার নিয়ন্ত্রন নিজের হাতে রাখবেন।