QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমি শুনেছি কুরবানির পশুর মাংশ দিয়ে কোনো পারিশ্রমিক দেয়া নিষেধ। আমাদের এদিকে কুরবানি হলে কিছু লোক দা-বটি নিয়ে ওই কুরবানির গোস্ত কেটে দেয়। অনেক সময় বললেও আসে না বললেও নিজে থ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈদ কুরবানী • প্রশ্ন #৬৯৭১ • ভিউ: ৯২ • ০৩ জুন, ২০২৪

আস-সালামু আলাইকুম। আমি শুনেছি কুরবানির পশুর মাংশ দিয়ে কোনো পারিশ্রমিক দেয়া নিষেধ। আমাদের এদিকে কুরবানি হলে কিছু লোক দা-বটি নিয়ে ওই কুরবানির গোস্ত কেটে দেয়। অনেক সময় বললেও আসে না বললেও নিজে থ…

প্রশ্নকারী: Mdjahid8282
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমি শুনেছি কুরবানির পশুর মাংশ দিয়ে কোনো পারিশ্রমিক দেয়া নিষেধ। আমাদের এদিকে কুরবানি হলে কিছু লোক দা-বটি নিয়ে ওই কুরবানির গোস্ত কেটে দেয়। অনেক সময় বললেও আসে না বললেও নিজে থেকে এসে কেটে দেয়। মাংশ কাটা শেষ হলে কুরবানির মাংস থেকে তাদেরকে কিছু মাংশ দিয়ে দেয়া হয়। এরকম করাটা কি জায়েজ হলো?
জাজাকাল্লাহ খাইরান
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। গ্রামে এমন যে প্রচলন আছে এটাকে ঠিক পারিশ্রমিক হিসেবে বলা যায় না। সেখানে স্থানীয় স্বজনরা কুরবানীর কাজে সহযোগিতা করে থাকে। সে স্বজনরা কাজে সহযোগিতা না করলেও গোশত পেয়ে থাকে। সহযোগিতা করলে হয়তো একটু বেশী করে দিয়ে দেয়া হয়। বেশী না দিলেও তারা কিছু মনে করে না। এটাকে নিষিদ্ধ বলা যায় না।

তবে যদি তারা বাইরের লোক হয়, গোশত কেটে দেয়ার কারণেই শুধু তাদের গোশত দেয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসেবে গণ্য হবে। এটা নিষিদ্ধ।

আপনাদের ওখানে যদি এমন হয় যে, শুধুমাত্র গোশত কেটে দেয়ার কারণেই আপনারা গোশত দিয়ে থাকেন তাহলে এই কাজ থেকে বিরত থাকতে হবে।
✅