QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। জুমআর খুতবার সময় দুই রাকাত নামায পড়তে হয়,  এই মর্মে কোন সহিহ আছে কি?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
জুমআ • প্রশ্ন #৬৯৭৯ • ভিউ: ২৭ • ০৯ জুন, ২০২৪

আস-সালামু আলাইকুম। জুমআর খুতবার সময় দুই রাকাত নামায পড়তে হয়,  এই মর্মে কোন সহিহ আছে কি?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। জুমআর খুতবার সময় দুই রাকাত নামায পড়তে হয়,  এই মর্মে কোন সহিহ আছে কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। মসজিদে প্রবেশ করে দুই রাকআত নামায আদায় করা সুন্নাত। হাদীসে এসেছে খুতবার সময় একজন সাহাবী রা. মসজিদে প্রবেশ করলে রাসূলুল্লাহ সা. এই দুই রাকআত সুন্নাত পড়তে আদেশ দিয়েছেন। খুতবার সময় নামায আছে, বিষয়টি এমন নয়।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ " أَصَلَّيْتَ يَا فُلاَنُ ". قَالَ لاَ. قَالَ " قُمْ فَارْكَعْ

জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (কোন এক) জুমু’আর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমনি সময় এক ব্যাক্তি আগমণ করল। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, হে অমুক! তুমি কি নামায আদায় করেছ? সে বলল, না; তিনি বললেন, উঠ, নামায আদায় করে নাও। সহীহ বুখারী, হাদীস নং ৮৮৩।