QA As Sunnah Q&A

বহু বছর পূর্বে কৈশোরে একটি ছেলের সাথে সম্পর্কে জড়িত ছিলাম। তখন না বুঝে একটি কাজ করে ফেলি। সেটা হলো সে আর এ ঠিক করি আমরা নিজে নিজে বিয়ে করবো। কিন্তু কারোরই বিয়ের নিয়ম  নিয়ে কোনো ধারণা ছি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৬৯৯৫ • ভিউ: ৭৮ • ০২ জুলাই, ২০২৪

বহু বছর পূর্বে কৈশোরে একটি ছেলের সাথে সম্পর্কে জড়িত ছিলাম। তখন না বুঝে একটি কাজ করে ফেলি। সেটা হলো সে আর এ ঠিক করি আমরা নিজে নিজে বিয়ে করবো। কিন্তু কারোরই বিয়ের নিয়ম  নিয়ে কোনো ধারণা ছি…

প্রশ্নকারী: Rahmanankita777
প্রশ্ন বিস্তারিত
বহু বছর পূর্বে কৈশোরে একটি ছেলের সাথে সম্পর্কে জড়িত ছিলাম। তখন না বুঝে একটি কাজ করে ফেলি। সেটা হলো সে আর এ ঠিক করি আমরা নিজে নিজে বিয়ে করবো। কিন্তু কারোরই বিয়ের নিয়ম  নিয়ে কোনো ধারণা ছিল না। একবার একটি রেস্তোরাঁয় দেখা করে ২ জন কবুল বলি। সে আমাকে বলেছিল তার দুই জন বন্ধু কে সে জানিয়েছে তারা নাকি সাক্ষী (কেউ উপস্থিত ছিলনা, আমি তাদের চিনতামও না) ব্যাপারটা একটা নিছক ছেলেমানুষী ছিল। পরবর্তীতে আমি ওই সম্পর্ক থেকে বের হয়ে আসি এবং পরে আমার ভুল বুঝতে পারি যে এটা হারাম ছিল। ওই ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নেই , শুনেছি তার বিয়ে হয়েছে। আমার বাসায়ও বিয়ের জন্য চেষ্টা চলছে, কিন্তু আমার অতীতের সেই ঘটনা মনে পড়েছে।

আমার প্রশ্ন হলো, এটা কি আসলে বিয়ে হয়েছে? কারণ আমি যতটুকু জানি বিয়ের জন্য সাক্ষী দরকার হয়, মেয়ের ওয়ালি থাকতে হয় যেগুলো কিছুই ছিল না। যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে কি করণীয়? আমি সেই ছেলের সাথে কোনো ভাবেই যোগাযোগ করতে চাই না, পূর্বের গুনাহ থেকে মুক্তি চাই।
উত্তর
Published
সাক্ষী না থাকলে বিবাহ শুদ্ধ হয় না, সুতরাং বিবাহ হয় নি। ভবিষ্যতে এসব থেকে বিরত থাকবেন।
✅