QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম হুজুর। আমি গ্রামের এক সাধারণ ছেলে। এই বছর অনার্সে ভর্তি হয়েছি। আমি দ্বীনের পথে ফিরে আসতে চাই, আমি নামাজ আদায় করার পাশাপাশি সব বাজে অভ্যাস (গান, আজেবাজে কথা, খারাপ সঙ্গ, গ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৭০০২ • ভিউ: ৮৫ • ০৮ জুলাই, ২০২৪

আস-সালামু আলাইকুম হুজুর। আমি গ্রামের এক সাধারণ ছেলে। এই বছর অনার্সে ভর্তি হয়েছি। আমি দ্বীনের পথে ফিরে আসতে চাই, আমি নামাজ আদায় করার পাশাপাশি সব বাজে অভ্যাস (গান, আজেবাজে কথা, খারাপ সঙ্গ, গ…

প্রশ্নকারী: Xmggaming101
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম হুজুর। আমি গ্রামের এক সাধারণ ছেলে। এই বছর অনার্সে ভর্তি হয়েছি। আমি দ্বীনের পথে ফিরে আসতে চাই, আমি নামাজ আদায় করার পাশাপাশি সব বাজে অভ্যাস (গান, আজেবাজে কথা, খারাপ সঙ্গ, গায়রে মারহাম মেয়েদের সাথে কথা বলাসহ অনেক কিছু) ত্যাগ করছি আলহামদুলিল্লাহ। আমি দাড়ি রাখতে চাই, বাবা মা রাখতে দেয় না। তারা বলেন, চাকরি হবে না , এটা ওটা বলে আমাকে দাড়ি কামাতে বলে। তাদের কথায় বাধ্য হয়ে তাই করেছি ৩/৪ বছর। এখন আমি দাড়ি চাই, আল্লাহ ও তাঁর রাসূলের পথে ফিরে আসতে চাই। এ ক্ষেত্রে বাবা মায়ের কথা অবাধ্য হওয়া যাবে কি? দয়া করে আমাকে সাহায্য করবেন, আমি পথ খুঁজে পাচ্ছি না।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। পিতা-মাতা অবুঝ তাই এমন করছে। আপনি দাঁড়ি রাখুন। প্রথমে কয়েক দিন সমস্যা করলেও ধীরে ধীরে ঠিক হযে যাবে। শরীয়াহর বিধানের বাইরে পিতা-মাতাকে সন্তুষ্ট করার সুযোগ নেই। আল্লাহর কাছে দুআ করুন, যেন আপনার পিতা-মাতা ধর্ম পালনের গুরুত্ব বুঝতে পারে।
✅