QA As Sunnah Q&A

বাংলাদেশের আইন অনুযায়ী তালাকনামায় স্বাক্ষর দেয়ার পর তিন মাসের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যদি শারীরিক সম্পর্ক হয় তাহলে কি তা জায়েজ হবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭০১৫ • ভিউ: ৮৫ • ০১ আগস্ট, ২০২৪

বাংলাদেশের আইন অনুযায়ী তালাকনামায় স্বাক্ষর দেয়ার পর তিন মাসের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যদি শারীরিক সম্পর্ক হয় তাহলে কি তা জায়েজ হবে?

প্রশ্নকারী: Asad18122011
প্রশ্ন বিস্তারিত
বাংলাদেশের আইন অনুযায়ী তালাকনামায় স্বাক্ষর দেয়ার পর তিন মাসের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যদি শারীরিক সম্পর্ক হয় তাহলে কি তা জায়েজ হবে?
উত্তর
Published
এ বিষয়ে বাংলাদেশের আইনে কি আছে তা আমাদের জানা নেই। দেশের প্রচলিত আইন বিষয়ে বিজ্ঞদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। আর শরিয়তের দৃষ্টিতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেন এবং তালাকনামায় যদি তিনি সজ্ঞানে স্বাক্ষর করে থাকেন হোক সেটা ইচ্ছা বা অনিচ্ছায় বা কারো চাপে অর্থাৎ তিনি স্বাক্ষর করছেন এটা তিনি জানেন অথবা মুখে তালাক দিয়েছেন। তাহলে তালাক হয়ে যাবে। যদি স্ত্রীর কাছে এই স্বাক্ষর করা তালাকনামা বা তালাকের সংবাদ না পৌঁছে অথবা স্ত্রী এই তালাক মেনে না নেন তবুও তালাক কার্যকর হয়ে যাবে। সেটি যদি এক তালাক বা দুই তালাক হয় তাহলে তালাক কার্যকর হওয়ার পর তিন মাসের মধ্যে তারা যদি স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন তবে সেটা তালাক প্রত্যাহার বলে গণ্য হবে। তবে যদি তিন তালাক হয়ে যায় তাহলে আর স্বামী-স্ত্রী হিসেবে বসবাসের সুযোগ নেই। এমতাবস্থায় শারীরিক সম্পর্ক করলে গুনাহ হবে।
✅