QA As Sunnah Q&A

শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখোমণ্ডল ঢেকে সালাত আদায় করেন। এভাবে সালাত আদায় কি নিষিদ্ধ?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৭০১৬ • ভিউ: ১০০ • ০১ আগস্ট, ২০২৪

শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখোমণ্ডল ঢেকে সালাত আদায় করেন। এভাবে সালাত আদায় কি নিষিদ্ধ?

প্রশ্নকারী: Asad18122011
প্রশ্ন বিস্তারিত
শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখোমণ্ডল ঢেকে সালাত আদায় করেন। এভাবে সালাত আদায় কি নিষিদ্ধ?
উত্তর
Published
দেখুন, একটি হাদিসে আছে যে, মুখোমণ্ডল পরিপূর্ণ ঢেকে যেন সালাত আদায় না করা হয়। সুতরাং মুখোমণ্ডল ঢেকে সালাত আদায় করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। অতএব মাফলার বা চাদর দিয়ে অনেকে নাক-মুখ ঢেকে অর্থাৎ পুরো মুখোমণ্ডল ঢেকে শুধু চোখ বের করে সালাত আদায় করেন; এটি উচিত নয়। করোনাকালে আমরা মাস্ক ব্যবহার করে সালাত আদায় করেছি এটি ছিল বিশেষ অবস্থায় বিশেষ ব্যবস্থা। জীবনের ঝুঁকি থেকে মুক্ত থাকার আশায় আমরা এটি করেছি। কিন্তু শুধু শীতের কারণে মুখোমণ্ডল ঢেকে রাখা যৌক্তিক নয়। এভাবে সালাত মাকরুহ হবে। তবে সালাত আদায় হয়ে যাবে।
✅