QA As Sunnah Q&A

আমার স্ত্রীর সাথে রাগারাগির কারণে সে তার বাবার ছিলো কয়েকদিনই। আমি বুঝানোর পরও আসতে চাচ্ছিলও না। এদিকে ঈদের দুইদিন বাকি না আসলে আত্বীয়স্বজন কি মনে করবে। তাই তালাক দেয়ার ভয় দেখাতে চাই। পরে আমি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭০২২ • ভিউ: ৮১ • ১২ আগস্ট, ২০২৪

আমার স্ত্রীর সাথে রাগারাগির কারণে সে তার বাবার ছিলো কয়েকদিনই। আমি বুঝানোর পরও আসতে চাচ্ছিলও না। এদিকে ঈদের দুইদিন বাকি না আসলে আত্বীয়স্বজন কি মনে করবে। তাই তালাক দেয়ার ভয় দেখাতে চাই। পরে আমি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আমার স্ত্রীর সাথে রাগারাগির কারণে সে তার বাবার ছিলো কয়েকদিনই। আমি বুঝানোর পরও আসতে চাচ্ছিলও না। এদিকে ঈদের দুইদিন বাকি না আসলে আত্বীয়স্বজন কি মনে করবে। তাই তালাক দেয়ার ভয় দেখাতে চাই। পরে আমি তালাক সম্পর্কে জানতে গিয়ে দেখলাম শর্ত সাপেক্ষে তালাক দেয়া যায়। যদি সে কাজ না করে তাহলে তালাক হয়না। তখন আমি আবার ফোন দেই। বলি তোমাকে আমি শর্ত সাপেক্ষে তালাক দিলাম। এটা শুনেই ভয়ে কেটে দেয় কল, আমি পুরোটা বলতে পারি নাই। আবার কল দিলে আমি বলি পুরো কথাটা আগে শুনো। আমি তোমাকে শর্ত সাপেক্ষে তালাক দিলাম। তৃমি আজ রাত বারোটার মধ্যে বাসায় আসবে। যদি আসো তালাক হবে না। আর যদি না আসো তাহলে তালাক হবে। সেদিন সে বারোটার আগেই আসছিলো।আমি তাকে পরে মাঝ পথ থেকে ঈদের কেনাকাটা করে বাসায় আসছি

এখন আমার প্রশ্ন হলে যে তোমাকে শর্ত সাপেক্ষে তালাক দিলাম বলার কারনে কি তালাক হবে? বলা ভালো আমার এই তালাক নিয়ে সারাদিনই মনের ভিতর ঘুরে। আর ভয় থাকে যদি মুখ দিয়ে বের হয়ে যায়। মূলত আমি তালাক দিতে চাই না কখনোই। কিন্তু মনে এসব আসে শুধু ভয় হয় যদি বলি তাহলে তো ফেরানো যাবে না।
উত্তর
Published
প্রথম কথা হলো জীবনে আর কোন দিন তালাক শব্দ মুখে আনবেন না। যত ঝগড়া হোক, যত সমস্যা হোক, স্ত্রী বাপের বাড়ি থাকুর আর যেখানেই থাকুক।

দ্বিতীয়ত তালক নিয়ে কোন চিন্তাভাবনা, গবেষণা, দুশ্চিন্তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন।

এবার আপনাদের মধ্যে তালাক হয় নি। সংসার করতে সমস্যা নেই।
✅