QA As Sunnah Q&A

এক জনৈক হুজুর এর মাহফিল সম্পর্কে আমার বাবা বলেন যে তার মাহফিল এ একই বিষয় বার বার পুরাবৃত্তি হয় তাই শুনতে ভালো লাগে না। তখন আমার মা এই বিষয়ে কিছুটা ক্ষেপে গিয়ে বলেন, তিনি কোনো এক মাহফিল থ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
শিরক-বিদআত • প্রশ্ন #৭০৩০ • ভিউ: ১০২ • ১৩ আগস্ট, ২০২৪

এক জনৈক হুজুর এর মাহফিল সম্পর্কে আমার বাবা বলেন যে তার মাহফিল এ একই বিষয় বার বার পুরাবৃত্তি হয় তাই শুনতে ভালো লাগে না। তখন আমার মা এই বিষয়ে কিছুটা ক্ষেপে গিয়ে বলেন, তিনি কোনো এক মাহফিল থ…

প্রশ্নকারী: Mohammadmiadulislamjasim
প্রশ্ন বিস্তারিত

এক জনৈক হুজুর এর মাহফিল সম্পর্কে আমার বাবা বলেন যে তার মাহফিল এ একই বিষয় বার বার পুরাবৃত্তি হয় তাই শুনতে ভালো লাগে না। তখন আমার মা এই বিষয়ে কিছুটা ক্ষেপে গিয়ে বলেন, তিনি কোনো এক মাহফিল থেকে শুনেছেন, কেউ কোনো দোষ করলে তা সম্পর্কে বলা যাবে না। অর্থাৎ কেউ যদি খুনও করে তাও তাকে খুনি বলা যাবে না, হয়তো সে আল্লাহর কাছে তওবা করেছে, সেই যুক্তিতে যদিও ওই হুজুর একই কথা বার বার বলে বা কোনো খারাপ ফতওয়া দেয় তাও সেটা বলা যাবে না। আমি মাকে বুঝালাম যে একই কথা বার বার বলায় আমরা তাকে পাপি বলিনি, আমরা শুধু বললাম যে আমাদের এই কথা শুনতে ভালো লাগে না, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই কিন্তু আমার মা মানতে নারাজ। এখন আমার প্রশ্ন হলো -

১. কারো কোনো কাজ সম্পর্কেই কোনো মন্তব্য করা যাবে না নাকি কেউ তার কাজের জন্য জান্নাতি না জাহান্নামী সেই সম্পর্কে মন্তব্য করা যাবে না? ২. আমার মায়ের হুজুরের প্রতি এহেন বিশ্বাস কি কোনো শিরক এর পূর্বাভাষ?
উত্তর
Published
না, আপনার মায়ের এমন কথা বলেছেন অজ্ঞতার কারণে, এখানে শিরকের কিছু নেই। কারো দোষ বর্ণনা হয়, এমন কথা বলা যাবে না। কোন মুসলিমকে জাহান্নামীও বলা যাবে না। কাউকে নিশ্চিতভাবে জান্নাতীও বলা যাবে না।

আপনার বাব যেটা বলেছেন এটা গীবত হবে না। এমন বললে কোন সমস্যা নেই।
✅