QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, সর্বনিম্ন কতো দিনের জন্য ইতেকাফ করা উচিৎ। অনেকে বলেন মসজিদে প্রবেশের সময় "আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহে দাখিলতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতেকাফ" এই নিয়ত কর…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ইতিকাফ • প্রশ্ন #৭০৬৪ • ভিউ: ১০৫ • ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আস-সালামু আলাইকুম, সর্বনিম্ন কতো দিনের জন্য ইতেকাফ করা উচিৎ। অনেকে বলেন মসজিদে প্রবেশের সময় "আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহে দাখিলতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতেকাফ" এই নিয়ত কর…

প্রশ্নকারী: Safiulalam830
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, সর্বনিম্ন কতো দিনের জন্য ইতেকাফ করা উচিৎ। অনেকে বলেন মসজিদে প্রবেশের সময় "আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহে দাখিলতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতেকাফ" এই নিয়ত করতে হবে। তাহলে মসজিদে কথাবার্তা বলা, পানাহার করা, ঘুমানো ইত্যাদি জায়েজ হবে। মসজিদে আধা ঘণ্টা ইতেকাফ করার বিধান কি আছে? মসজিদের ভিতর খৈনি (তামাক) তৈরী করে খাওয়া কি উচিৎ?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, মসজিদে প্রবেশ করার সময় ই‘তিকফের কোন নিয়ত করে প্রবেশ করার প্রয়োজন নেই। যদি ই‘তিকাফ করতে না চাই তাহলে কোন নিয়ত করবে না। নামায পড়তে যাওয়ার সময়টুকু মসজিদে থাকাকে ই‘তিকাফ বলে না। যদি কেউ মসজিদে ই‘তিকাফ করতে চায় তাহলে নিয়ত করে সেখানে থাকবে, অযথা কথাবার্তা পরিত্যাগ করবে, ইবাদতে মশগুল থাকবে। মসজিদে স্বাভাবিক কথা বার্তা, পানাহার করা, ঘুমানো এমনিতেই জায়েজ, ই‘তিকাফের নিয়তের প্রয়োজন নেই। বরং ই‘তিকাফের উদ্দেশ্যে মসজিদে থাকলে কথাবার্তা কমিয়ে দিতে হয়।

ই‘তিকাফের সর্বনিম্ন সময় নেই। আধা ঘন্টার জন্যও হতে পারে।
✅