QA As Sunnah Q&A

বুখারী শরীফের একটি হাদীসের আলোকে -দুধ সম্পর্ক তখন প্রযোজ্য হয়, যখন দুধ শিশুর একমাত্র খাদ্য। এ হাদীসের ব্যাখ্যা কী; যেহেতু শিশু সাধারণত ছয় মাসই কেবল মাতৃদুগ্ধ পান করে থাকে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #৭০৯৭ • ভিউ: ৯৯ • ২৩ অক্টোবর, ২০২৪

বুখারী শরীফের একটি হাদীসের আলোকে -দুধ সম্পর্ক তখন প্রযোজ্য হয়, যখন দুধ শিশুর একমাত্র খাদ্য। এ হাদীসের ব্যাখ্যা কী; যেহেতু শিশু সাধারণত ছয় মাসই কেবল মাতৃদুগ্ধ পান করে থাকে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
বুখারী শরীফের একটি হাদীসের আলোকে -দুধ সম্পর্ক তখন প্রযোজ্য হয়, যখন দুধ শিশুর একমাত্র খাদ্য। এ হাদীসের ব্যাখ্যা কী; যেহেতু শিশু সাধারণত ছয় মাসই কেবল মাতৃদুগ্ধ পান করে থাকে?
উত্তর
Published
এই হাদীসের ব্যাখ্যা হলো ২ বছর পর্যন্ত শিশুর দুধ খাওয়ার বয়স। ২ বছরের মধ্যে দুধ পান করলে দুধ সম্পর্ক স্থাপিত হয়। সাহাবীদের (রা.) থেকে এমন জানা যায়।  নীচের হাদীসগুলো দেখুন

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّهُ كَانَ يَقُولُ مَا كَانَ فِي الْحَوْلَيْنِ وَإِنْ كَانَ مَصَّةً وَاحِدَةً فَهُوَ يُحَرِّمُ

সাওর ইবন যাইদদিবলী (রহঃ) হইতে বর্ণিত- ’আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বলিতেন, দুই বৎসর সময়ের ভিতরে দুধ একবার চুষিলেও উহা হারাম করিবে। (অর্থাৎ জন্মসূত্রে বিবাহ যেমন অবৈধ হয় অদ্রুপ ইহাতেও হয়।)  মুয়াত্তা ইমাম মালিক, হাদীস নং ১৭৩৮।

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ رَجُلًا سَأَلَ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ فَقَالَ إِنِّي مَصِصْتُ عَنْ امْرَأَتِي مِنْ ثَدْيِهَا لَبَنًا فَذَهَبَ فِي بَطْنِي فَقَالَ أَبُو مُوسَى لَا أُرَاهَا إِلَّا قَدْ حَرُمَتْ عَلَيْكَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ انْظُرْ مَاذَا تُفْتِي بِهِ الرَّجُلَ فَقَالَ أَبُو مُوسَى فَمَاذَا تَقُولُ أَنْتَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ لَا رَضَاعَةَ إِلَّا مَا كَانَ فِي الْحَوْلَيْنِ فَقَالَ أَبُو مُوسَى لَا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ مَا كَانَ هَذَا الْحَبْرُ بَيْنَ أَظْهُرِكُمْ

ইয়াহইয়া ইবন সাঈদ (রহঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি আবূ মূসা আশ’আরী (রাঃ)-কে প্রশ্ন করিলেন- আমি আমার স্ত্রীর স্তন চুষিয়াছি, দুধ আমার ভিতরে প্রবেশ করিয়াছে। আবু মূসা আশ’আরী (রাঃ) বললেন- আমি মনে করি, তোমার স্ত্রী তোমার উপর হারাম হইয়াছে। আবদুল্লাহ ইবন মাসউদ (রহঃ) বললেনঃ ভাবিয়া দেখুন এই ব্যক্তি কে, কি ফতোয়া দিতেছেন? আবূ মূসা বলিলেনঃ তবে আপনি কি বলেন? আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) বলিলেনঃ দুধ খাওয়া দুই বৎসরের ভিতরেই হয়, অতঃপর আবু মূসা (রাঃ) বলিলেনঃ এই বিজ্ঞজন যতদিন তোমাদের মধ্যে আছেন তোমরা (কোন বিষয়ে) আমার নিকট ফতোয়া জিজ্ঞাসা করিও না। মুয়াত্তা ইমাম মালিক, হাদীস নং ১৭৫১। হাদীসদুটি গ্রহনযোগ্য।

 
✅