QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, প্রিয় শায়েখ আমি প্রতিদিন একটি প্রশ্নের মুখোমুখি হই, আমাকে অন্য ভাইয়েরা বলে দেশে ছুটিতে কবে যাবেন, আমি বলি আমি একবারে চলে যাবো, আমাকে পরার্মশ দেয় একেবারে যাবেন না ভুল করবেন।…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #৭০৯৯ • ভিউ: ২২ • ২৩ অক্টোবর, ২০২৪

আসসালামু আলাইকুম, প্রিয় শায়েখ আমি প্রতিদিন একটি প্রশ্নের মুখোমুখি হই, আমাকে অন্য ভাইয়েরা বলে দেশে ছুটিতে কবে যাবেন, আমি বলি আমি একবারে চলে যাবো, আমাকে পরার্মশ দেয় একেবারে যাবেন না ভুল করবেন।…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, প্রিয় শায়েখ আমি প্রতিদিন একটি প্রশ্নের মুখোমুখি হই, আমাকে অন্য ভাইয়েরা বলে দেশে ছুটিতে কবে যাবেন, আমি বলি আমি একবারে চলে যাবো, আমাকে পরার্মশ দেয় একেবারে যাবেন না ভুল করবেন। একেবারে গিয়ে কি করবেন দেশে পরিস্থিতি ভালো নয়,  আপনি ছুটিতে যান ৩ মাসের জন্য বিয়ে করে আসুন, একই কথা  আত্মীয় স্বজনের দেশে এসে কি করবা থাকো ওখানেই ভালো আছো দেশে এসে বিয়ে করে আবার যাও , কিন্তু মা বাবা ভিন্ন কথা দেশে যেতে বলে আর বলে এত বেশি দরকার নেই যা হয়েছে আলহামদুলিল্লাহ বলে চলে আছো, উপার্জনের আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আমার বয়স ২৭ বছর, দৈর্ঘ্য ৭ বছর সৌদি আরবে, আমি ফরজ ইবাদতে পাশাপাশি নফল ইবাদত করার চেষ্টা করি, কুরআন শুদ্ধ ভাবে তিলাওয়াত শিখছি, মাই লাইফ জার্নি উইথ কুরআন মুহাম্মদ আতিক উল্লাহ শায়েখের বইটি পড়ছি,  প্রিয় স্যার রাহি. লেখা ইসলামি আকিদা বইটি পড়ে শেষ করেছি, আরো কিছু বই পড়েছি আলহামদুলিল্লাহ। গত ২ বছর একটা ভালো কোম্পানিতে আছি গত ৫ বছর উপার্জন কম ছিল বর্তমানে আল্লাহ ভালো রাখছেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। পিতা-মাতা যেহেতু বাড়ি থাকতে বলছেন আবার আপনি নতুন বিবাহ করবেন, তাই দেশে যদি পর্যাপ্ত হালার রুজির ব্যবস্থা থাকে তাহলে আপনার জন্য পরামর্শ হলো দেশে থাকা। দুনিয়ার জীবনে সম্মানের সাথে চলে যাওয়ার মতো আয় রোজগারের ব্যবস্থা থাকলে পরিবারের সাথে থাকায় উত্তম। এতে শারিরীক ও মানসিক অবস্থা ভালো থাকে। আল্লাহ তায়ালার নিকটও এটাই ভালো।