QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমি একজন মেয়ে। আমি ৩বছর আগে গোপনে লুকিয়ে আমার পরিবারকে না জানিয়ে কাজি অফিসে স্বাক্ষীসহ বিয়ে করে রাখি। তখন আমি শরিয়তে বিয়ের নিয়ম এসব কিছু জানতাম না। আমরা কোন মাজহাব অনুসরণ …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৭১৪১ • ভিউ: ২৫ • ২৪ নভেম্বর, ২০২৪

আস-সালামু আলাইকুম। আমি একজন মেয়ে। আমি ৩বছর আগে গোপনে লুকিয়ে আমার পরিবারকে না জানিয়ে কাজি অফিসে স্বাক্ষীসহ বিয়ে করে রাখি। তখন আমি শরিয়তে বিয়ের নিয়ম এসব কিছু জানতাম না। আমরা কোন মাজহাব অনুসরণ …

প্রশ্নকারী: Nadiraafrinjs2001
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমি একজন মেয়ে। আমি ৩বছর আগে গোপনে লুকিয়ে আমার পরিবারকে না জানিয়ে কাজি অফিসে স্বাক্ষীসহ বিয়ে করে রাখি। তখন আমি শরিয়তে বিয়ের নিয়ম এসব কিছু জানতাম না। আমরা কোন মাজহাব অনুসরণ না করেই বিয়ে করি। ছেলে আমাকে বলে আমরা সম্পর্ক করছি এটা তো যিনা হচ্ছে, তাই এখন গোপনে বিয়ে করে রাখবো, জব হলে তারপর তোমার পরিবারকে জানিয়ে আবার বিয়ে করবো।  নিজ নিজ বাবার বাসায় আলাদা স্বাভাবিকভাবেই থাকবে মাঝে মাঝে দেখা হবে। তারপর বিয়ে করার পরে যখন ঝগড়া হতো, যতবার ঝগড়া হতো তিন তালাক দিত মুখে সবসময় রাগ হলেই তালাক বলতো।আমি হঠাৎ জানতে পারলাম ওলি ছাড়া বিবাহ বাতিল । যদি বিবাহ বাতিল হয় তাহলে কি আমাদের তালাক টা বৈধ হয়েছে? আমরা কি চাইলে পুনরায় অভিভাবকের অনুমতি নিয়ে সামাজিকভাবে বিয়ে করতে পারবো শরিয়তে কি সেই সুযোগ আছে? শায়েখ আমি এটা নিয়ে খুব চিন্তিত আমাকে সঠিক পরামর্শ দিবেন এখন কি করা উচিত হবে আমাদের জন্য। দয়া করে পরিচয় গোপন রাখবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশের মানুষ সাধারণত হানাফী মাজহাব অনুসরণ করে। হানাফী মাজহাবে যেহেতু ওলী বা অভিভাবক ছাড়া বিবাহ জায়েজ তাই আমাদের সমাজে অনেক মেয়েই ওলী ছাড়া বিবাহ করে, এখানে এটাই প্রচলিত। আপনারাও সেটাই ধরে নিয়ে বিবাহ করেছেন। সুতরাং বিয়ে হয়ে গেছে, তালাক দেয়ার কারণে তালাকও হয়ে গেছে। নতুন করে বিবাহ করার কোন সুযোগ নেই। তিন তালাক দিলে নতুন করে বিবাহ করেও সংসার করার সুযোগ থাকে না।

আপনি এতো দিন যা জানতেন সেই অনুযায়ী ফয়সালা হবে। হঠাৎ কোন কিছু জানার কারণে হুকুম পরিবর্তন হবে না।