QA As Sunnah Q&A

অনেক সময় অনেকে বলে থাকে আপনাদের জন্যই আজকে আমি এ অবস্থানে পৌছাতে পেরেছি। আমার যে ভালো অবস্থা তা আপনাদের জন্যই। আমার বাবা- মায়ের কারণেই আমি আজ কিছু হতে পেরেছি। এমন কথা বলা যাবে ক? এটি কি শির্…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
আকীদা • প্রশ্ন #৭১৪৫ • ভিউ: ২৯ • ২৭ নভেম্বর, ২০২৪

অনেক সময় অনেকে বলে থাকে আপনাদের জন্যই আজকে আমি এ অবস্থানে পৌছাতে পেরেছি। আমার যে ভালো অবস্থা তা আপনাদের জন্যই। আমার বাবা- মায়ের কারণেই আমি আজ কিছু হতে পেরেছি। এমন কথা বলা যাবে ক? এটি কি শির্…

প্রশ্নকারী: Mehrabbd25
প্রশ্ন বিস্তারিত
অনেক সময় অনেকে বলে থাকে আপনাদের জন্যই আজকে আমি এ অবস্থানে পৌছাতে পেরেছি। আমার যে ভালো অবস্থা তা আপনাদের জন্যই। আমার বাবা- মায়ের কারণেই আমি আজ কিছু হতে পেরেছি। এমন কথা বলা যাবে ক? এটি কি শির্কের অন্তর্ভূক্ত?

 
উত্তর
Published
না, এই ধরণের কথা কোন মুসলিম বললে সেটা শিরক নয়। এখানে মূলত সেই ব্যক্তির অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এটা কোন সমস্যা নয়। বরং হাদীসে এই ধরণের কৃতজ্ঞতা আদায় করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সা. বলেছেন  لاَ يَشْكُرُ اللَّهُ مَنْ لاَ يَشْكُرُ النَّاسَ. যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয় । সনানু আবি দাউদ, হাদীস নং ৪৮১১।হাদীসটি সহীহ।