QA As Sunnah Q&A

হজ্জ বা উমরাহের ক্ষেত্রে কোন নারী তার হাজব্যান্ডের উপস্থিতিতে তার (উক্ত নারীর) শ্বশুরের সাথে একই রুমে অবস্থান এবং রাত্রিযাপন করতে পারবে কিনা? শরীয়াহ অনুমতি দেয় কিনা? কোন ছেলের জন্য তার পিতাম…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৭১৪৬ • ভিউ: ৮৭ • ২৭ নভেম্বর, ২০২৪

হজ্জ বা উমরাহের ক্ষেত্রে কোন নারী তার হাজব্যান্ডের উপস্থিতিতে তার (উক্ত নারীর) শ্বশুরের সাথে একই রুমে অবস্থান এবং রাত্রিযাপন করতে পারবে কিনা? শরীয়াহ অনুমতি দেয় কিনা? কোন ছেলের জন্য তার পিতাম…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
হজ্জ বা উমরাহের ক্ষেত্রে কোন নারী তার হাজব্যান্ডের উপস্থিতিতে তার (উক্ত নারীর) শ্বশুরের সাথে একই রুমে অবস্থান এবং রাত্রিযাপন করতে পারবে কিনা? শরীয়াহ অনুমতি দেয় কিনা?

কোন ছেলের জন্য তার পিতামাতার মধ্যে কার দোয়া বেশি গুরুত্বপূর্ণ?  আল্লাহ কার দোয়াকে বেশি প্রাধান্য দেন?
উত্তর
Published
শ্বশুর যেহেতু মাহরাম সেহেতু এক ঘরে তার স্বামীর উপস্থিতিতে মহিলারা প্রয়োজনে থাকতে পারে, ঘুমাতে পারে। তবে এমন না করা উচিত। যেহেতু এটা একটি স্পর্শকাতর বিষয় আর শয়তান মানুষের চিরশত্রু তাই কষ্ট হলেও, টাকা পয়সা একটু বেশী খরচ হলেও আলাদা ঘরে থাকা অধিকতর উত্তম।

২। সন্তানের জন্য সবার দুআ সমান গুরুত্বপূর্ণ। তবে আল্লাহ ভয় যার মধ্যে যত বেশী আল্লাহর নিকট তিনি ততো সম্মানিত। সে হিসেবে বাবা-মায়ের মধ্যে যিনি অধিক তাকওয়ার অধিকারী তার দুআ বেশী গুরুত্বপূর্ণ হতে পারে।
✅