ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
আসসালামুআলাইকুম.. আমি ২০১৯ সালে চাকরির সুবাদে বাসা থেকে বাইরে অবস্থান করছিলাম। মোবাইলে আমার স্ত্রীর সাথে বাকবিতন্ডায় এক সময় আমি প্রচন্ড রাগ আর অভিমানে দুই তালাক দেই। এই ঘটনার বেশ কিছুদিন প…
প্রশ্নকারী: Bappyaktaruzzaman
প্রশ্ন বিস্তারিত
আসসালামুআলাইকুম.. আমি ২০১৯ সালে চাকরির সুবাদে বাসা থেকে বাইরে অবস্থান করছিলাম। মোবাইলে আমার স্ত্রীর সাথে বাকবিতন্ডায় এক সময় আমি প্রচন্ড রাগ আর অভিমানে দুই তালাক দেই। এই ঘটনার বেশ কিছুদিন পর আবারো মোবাইলে রাগারাগীর এক পর্যায়ে আমি রাগ আর ক্ষোভে এক সাথে তিন তালাক উচ্চারণ করি। এমনটা করার কারণ হচ্ছে আমি জানতাম বা আমরা ছোট বেলা থেকে জেনে এসেছি যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয়না সেটা যতবারই হোক না কেন। কিন্তু এখন আমি জানতে পারলাম যদি কেউ মজার ছলেও তালাক দিয়ে ফেলে তাহলে তালাক হয়ে যায়। এজন্য আমি খুবই অনুতপ্ত এবং অনেকবার তওবা করেছি। যদিও বা এই তওবা কার্যকর নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো ওই সময় ইসলামিক ঐ শরিয়া এবং বিধির উপর প্রতিষ্ঠিত ছিলাম কেননা এরকম শরিয়া বা বিধি আমাকে পর্যন্ত পৌঁছায়নি। তারমানে আমি ওইটার উপরেই আমল করেছি। এখন যখন জানতে পারলাম আসলে ওটা শরীয়া নয় এতদিন ভুল জেনে এসেছি। এখন খুবই অনুতপ্ত এবং লজ্জিত। এমতাবস্থায় একদিকে প্রিয়তমা স্ত্রীকে হারানোর ভয় অন্যদিকে মহান আল্লাহতালার শাস্তির ভয়। আমাকে যা জানানো হয়েছে আমি সেই অনুযায়ী আমল করেছি বা ভুল করেছি। এখন যেটা জানছি সেটা জানা থাকলে তো কখনো এরকম উচ্চারণও করতাম না। দয়া করে আমাকে শরীয়া সমাধান দিবেন ইনশাআল্লাহ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি কোন অনুমোদিত ও বিশ্বাসযোগ্য সোর্স থেকে জেনেছেন যে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না? প্রতিটি জ্ঞানের অনুমোদিত ও বিশ্বাসযোগ্য সোর্স থেকে জানতে হবে। চিকিৎসা বিদ্যার সোর্স যদি হয় প্রকৌশলী তাহলে তো যেমন গ্রহনযোগ্য নয় তেমনি আপনি ধর্মীয় জ্ঞান যথাযথ জায়গা থেকে না নেওয়ার কারণে আপনার পূর্বে জ্ঞানের কোন মূল্য নেই।
যদি সাধারণ কোন আলেমের থেকেও জ্ঞান অর্জন করতেন তাহলে নিশ্চিতভাবে জানতে পারতেন যে, রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়। আর তালাক মানুষ রাগরে মাথাতেই দেয়, ঠান্ডা মাথায় কেউ তালাক দেয় না।
দেশের আইনেও যদি আপনি কোন অন্যায় করেন আর সে আইন সম্পর্কে আপনি অবহিত না থাকেন তবুও সেটা অন্যায় হিসেবেই গণ্য হবে। ‘আমি জানি না’ এ কথা বলে শাস্তি থেকে রেহায় পাবে না। শরীয়াহ আইন যখন জানার পর্যাপ্ত সুযোগ আছে তখন জানি না বলে লাভ হবে না।
সুতরাং আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন একসাথে থাকা সম্পূর্ণ হারাম। নতুন করে বিয়ে করার কোন সুযোগ নেই। যদি এই মহিলার অন্য কোথাও বিয়ে হয়, সেই স্বামী যদি মারা যায় বা তালাক দেয় তাহলে কেবল আপনি তাকে পূনরায় বিবাহ করতে পারবেন। এছাড়া আর কোন পথ নেই।