QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আল্লাহ্ স্যার কে জান্নাত নসীব করুন। আমার প্রশ্ন হলঃ কারো কাজ-কারবার অথবা কথা বার্তায় মনে কষ্ট এলে তার বিরুদ্ধে যদি কারো কাছে গীবত না করে, নিজে নিজেই বিরক্তি প্রকাশ করি (যেম…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
আদব আখলাক • প্রশ্ন #৭১৮ • ভিউ: ৮৫ • ১৬ জানুয়ারী, ২০০৮

আসসালামু আলাইকুম। আল্লাহ্ স্যার কে জান্নাত নসীব করুন। আমার প্রশ্ন হলঃ কারো কাজ-কারবার অথবা কথা বার্তায় মনে কষ্ট এলে তার বিরুদ্ধে যদি কারো কাছে গীবত না করে, নিজে নিজেই বিরক্তি প্রকাশ করি (যেম…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আল্লাহ্ স্যার কে জান্নাত নসীব করুন। আমার প্রশ্ন হলঃ
কারো কাজ-কারবার অথবা কথা বার্তায় মনে কষ্ট এলে তার বিরুদ্ধে যদি কারো কাছে গীবত না করে, নিজে নিজেই বিরক্তি প্রকাশ করি (যেমনঃ একজনের একটা কাজ আমার খুব বেশি মাত্রায় অপছন্দনিয় হল। সে আমার কাছ থেকে চলে যাওয়ার পর আমি নিজে নিজেই বিরক্তি সহ কারে বললাম, বেটা আবুল মার্কা কথা বলে, ফালতু কথা বলে, মাথার মধ্যে কিছুই নাই) এই জাতীয় কথা আমি নিজে নিজেই বকলাম। জনাবের কাছে আমার প্রশ্ন হল, এতে কি আমি গুনাহগার হবে? জানতে পারলে খুব উপকৃত হব। কারন এটা আমার ক্ষেত্রে বেশি পরিমান হয়ে থাকে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আমরাও দুআ স্যার রহ. যেন জান্নাতবাসী হোন। কারো দোষত্রুটি অন্যের কাছে বললে তখন গীবত হবে, গুনাহ হবে। নিজে নিজে বললে গুনাহ হবে না। তবে এসব থেকেও বিরত থাকাই ভাল। কারণ এটা একটি অনর্থক কাজ আর কুরআনে সূরা মুমিনুনে আল্লাহ তায়ালা অনর্থক কাজ থেকেও বিরত থাকতে বলেছেন।
✅