QA As Sunnah Q&A

আমার বিয়ের সময় বাবার বাড়ি ও শশুর বাড়ি থেকে সোনার গহনা পাই। সব মিলে যাকাত ফরয হয়।আমি বিক্রি করে কমাতে চাইলে আমার পরিবারের লোকজন নিষেধ করে।তাদের দেওয়া জিনিস যেন বিক্রি না করি।আমার কর্ম নাই যাক…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৭১৮৪ • ভিউ: ৮৭ • ১৯ জানুয়ারী, ২০২৫

আমার বিয়ের সময় বাবার বাড়ি ও শশুর বাড়ি থেকে সোনার গহনা পাই। সব মিলে যাকাত ফরয হয়।আমি বিক্রি করে কমাতে চাইলে আমার পরিবারের লোকজন নিষেধ করে।তাদের দেওয়া জিনিস যেন বিক্রি না করি।আমার কর্ম নাই যাক…

প্রশ্নকারী: Sabrinabristy344
প্রশ্ন বিস্তারিত
আমার বিয়ের সময় বাবার বাড়ি ও শশুর বাড়ি থেকে সোনার গহনা পাই। সব মিলে যাকাত ফরয হয়।আমি বিক্রি করে কমাতে চাইলে আমার পরিবারের লোকজন নিষেধ করে।তাদের দেওয়া জিনিস যেন বিক্রি না করি।আমার কর্ম নাই যাকাত দেওয়ার সামর্থ্য নাই। বাড়ির লোকজন তা আমার সন্তানের জন্য রাখতে বলে। ছেলের জন্য রাখলে কি যাকাত দিতে হবে।আমার কি পাপ হচ্ছে? আমি যা পারি দান করার চেষ্টা করি। আমার কি করা উচিত?
উত্তর
Published
আপনি  যতটুকু স্বর্ণ ছেলেকে উপহার হিসেবে দিবেন (এখনই যদি দিয়ে দেন)  ততটুকুর যাকাত আপনাকে দিতে হবে না। ছেলেকে দেওয়ার পর যদি নিসাব পরিমাণ অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ আপনার মালিকানায় থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। বাবার বাড়ি ও শশুর বাড়ি থেকে স্বর্ণ পাওয়ার পর তার মালিক আপনি। তারা আপনাকে এই স্বর্ণের বিষয়ে কোন চাপাচাপি করতে পারবে না, আপনি চাইলে বিক্রি করতে পারেন।

যদি ছেলেকে এখনই না দিয়ে দেন তাহলে পুরো স্বর্ণের যাকাত আপনাকে দিতে হবে।
✅