QA As Sunnah Q&A

আমার ৬ দিন হলো বিয়ে হয়ছে। আমার স্ত্রী মাহারাম - ননমাহারাম মেনে পর্দা করে কিন্তু আমার পরিবারের লোক অর্থাৎ আমার বাবা চায় আমার স্ত্রী আমার ভাই, চাচাতো ও ফুপাতো ভাই এবং চাচাদের সামনে মুখ ও হাত খ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
পোশাক-পর্দা • প্রশ্ন #৭২০২ • ভিউ: ১০৫ • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

আমার ৬ দিন হলো বিয়ে হয়ছে। আমার স্ত্রী মাহারাম - ননমাহারাম মেনে পর্দা করে কিন্তু আমার পরিবারের লোক অর্থাৎ আমার বাবা চায় আমার স্ত্রী আমার ভাই, চাচাতো ও ফুপাতো ভাই এবং চাচাদের সামনে মুখ ও হাত খ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার ৬ দিন হলো বিয়ে হয়ছে। আমার স্ত্রী মাহারাম - ননমাহারাম মেনে পর্দা করে
কিন্তু আমার পরিবারের লোক অর্থাৎ আমার বাবা চায় আমার স্ত্রী আমার ভাই, চাচাতো ও ফুপাতো ভাই এবং চাচাদের সামনে মুখ ও হাত খোলা রাখুক কিন্তু আমার স্ত্রী এটি চায় না।
এখানে ফ্যামিলি মানুষ ইখতিলাফ এর কথা বলছে। যার কারনে বাড়িতে একটি জামেলার সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে আমার করনীয় কী?
উত্তর
Published
এ বিষয়গুলো বিয়ের আগে থেকেই চিন্তা করতে হয়। আপনার স্ত্রী যেহেতু মুখ-হাত খোলা রাখতে চায় না, সেহেতু তাকে চাপ দেয়ার কোন ইখতিয়ার আপনার নেই। তাছাড়া হাত-মুখ খোলা রাখা পরিপূর্ণ পর্দার পরিপন্থী। সুতরাং আপনার বাবার চাওয়া এখানে পূর্ণ করা যাবে না। তাকে বলে দিন এভাবে তাকে চাপ দেয়ার এখতিয়ার আপনাদের নেই। আপনার স্ত্রী সঠিক কাজ করছে। হাত-মুখ খুলে নন-মাহরমাদের সামনে যাওয়া কোন তাকওয়াবান, আল্লাহভীরু মহিলোর কাজ হতে পারে না। যদি পরিবার থেকে বেশী সমস্যা করে তাহলে আলাদা বাসায় থাকবেন, এটা স্ত্রীর অধিকার।
✅