QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি আমার এক পরিচিত লোককে বেশ কিছু টাকা ধার দিয়েছি, অনেক দিন ধরে সে আমার টাকা দিচ্ছে না, মাঝে অল্প কয়েকবার টাকা ফেরতের ব্যাপারে বলেছি। এখন সমস্যা হলো আমি কিছু দিন পর পর সবাই…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৭২২৯ • ভিউ: ৮৫ • ২৫ মার্চ, ২০২৫

আসসালামু আলাইকুম, আমি আমার এক পরিচিত লোককে বেশ কিছু টাকা ধার দিয়েছি, অনেক দিন ধরে সে আমার টাকা দিচ্ছে না, মাঝে অল্প কয়েকবার টাকা ফেরতের ব্যাপারে বলেছি। এখন সমস্যা হলো আমি কিছু দিন পর পর সবাই…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম,

আমি আমার এক পরিচিত লোককে বেশ কিছু টাকা ধার দিয়েছি, অনেক দিন ধরে সে আমার টাকা দিচ্ছে না, মাঝে অল্প কয়েকবার টাকা ফেরতের ব্যাপারে বলেছি। এখন সমস্যা হলো আমি কিছু দিন পর পর সবাইকে মাফ করে দেই, (আমার সাথে যে যে অন্যায় করেছে, যার যার সাথে আমার লেনা দেনা আছে) সবাইকে মাফ করে দেই এবং আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে নিজের জন্য ক্ষমা চেয়ে নেই। এখন বিষয় হলো, আমি কি তাহলে আমার ঐ পরিচিত লোকের কাছ থেকে আর টাকা চাইতে পারবো নাকি এটাও সবার সাথে সাথে সাধারণ ক্ষমা হয়ে যাবে?

 
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি তাকে টাকা মাফ করে দিয়েছেন কিনা সেটা আপনি জানেন। পৃথিবীর অন্য কেউ তো জানে না। যদি মাফ করার মধ্যে তার টাকাও থাকে তাহলে তার থেকে আর টাকা নিতে পারবেন না। আর যদি মাফের মধ্যে তার টাকা না থাকে তাহলে নিতে পারবেন।

যদি সবার সব টাকা মাফ করে দেন তাহলে তার টাকাও মাফ হয়ে যাবে। তার থেকে নিতে পারবেন না।
✅