QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম আমার বয়স ১৮। আমি একটি ছেলেকে পছন্দ করি। উনার বয়স ১৯।  ছেলের ব্যবহার ভালো। পরিবার ভালো সবদিক থেকেই অনেক ভালো মানুষ। অর্থাৎ উনি মানুষ হিসাবে ভালো এবং আল্লাহর ভয়ও  আছে। হারাম স…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭২৪২ • ভিউ: ৮২ • ২৭ মার্চ, ২০২৫

আসসালামু আলাইকুম আমার বয়স ১৮। আমি একটি ছেলেকে পছন্দ করি। উনার বয়স ১৯।  ছেলের ব্যবহার ভালো। পরিবার ভালো সবদিক থেকেই অনেক ভালো মানুষ। অর্থাৎ উনি মানুষ হিসাবে ভালো এবং আল্লাহর ভয়ও  আছে। হারাম স…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম আমার বয়স ১৮। আমি একটি ছেলেকে পছন্দ করি। উনার বয়স ১৯।  ছেলের ব্যবহার ভালো। পরিবার ভালো সবদিক থেকেই অনেক ভালো মানুষ। অর্থাৎ উনি মানুষ হিসাবে ভালো এবং আল্লাহর ভয়ও  আছে। হারাম সম্পর্কে না গিয়ে সোজা বিয়ে করতে চাই কিন্তু পরিবারকে কীভাবে বলব বুঝতে পারছি না, কারণ তারা ছেলের কর্ম নেই সেটা বিবেচনা করে মত নাও দিতে পারেন দিবেনই না সেটাও বলা যায়। ছেলে আবার আমাদের আত্বীয়ও আমার মায়ের দিকের। পরিবারকে কিভাবে মানাবো সেটা জানতে চাইছি।

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম।  আপনি নিজে পছন্দ করে পরিবারকে মানতে বলবেন, এটা বিবাহের সঠিক পদ্ধতি নয়। পরিবার পছন্দ করবে, উল্লেখযোগ্য কোন সমস্যা না থাকলে আপনি মেনে নিবেন এটা ইসলামী পদ্ধতি।

একজন ছেলের সংসার চালানোর মতো আয় রোজগার না থাকলে তার সাথে বিয়ে দিবে না, এটাই স্বাভাবিক। পুরুষের বিয়ে করতে হলে অবশ্যই তাকে সংসার চালানোর মত রোজগার করতে হবে।

সুতরাং পরামর্শ হলো এই পছন্দের বিষয়টি মন থেকে দূর করে দিন, তার সাথে কোন যোগাযোগ থাকলে এখনই বন্ধ করে দিন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুন। সর্বোচ্চ আপনার পরিবারকে সরাসরি এই ছেলের বিষয়টি বলতে পারেন, তারা যা করবে সেটা চুড়ান্ত হিসেবে মেনে নিন।
✅