QA As Sunnah Q&A

আমি একজন নারী, আমার বিয়ের সময় আমি ৮ ভরী স্বর্ণ পাই বাবার বাসা থেকে এবং কিছু পাই শশুর বাসা থেকে। সব মিলিয়ে প্রায় ১০ ভরীর মতো স্বর্ণ আছে আমার। কিন্তু আমার স্বর্ণগুলো আমার শশুর রেখে দিয়েছে। অনে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৭২৪৮ • ভিউ: ১০০ • ২৭ মার্চ, ২০২৫

আমি একজন নারী, আমার বিয়ের সময় আমি ৮ ভরী স্বর্ণ পাই বাবার বাসা থেকে এবং কিছু পাই শশুর বাসা থেকে। সব মিলিয়ে প্রায় ১০ ভরীর মতো স্বর্ণ আছে আমার। কিন্তু আমার স্বর্ণগুলো আমার শশুর রেখে দিয়েছে। অনে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি একজন নারী, আমার বিয়ের সময় আমি ৮ ভরী স্বর্ণ পাই বাবার বাসা থেকে এবং কিছু পাই শশুর বাসা থেকে। সব মিলিয়ে প্রায় ১০ ভরীর মতো স্বর্ণ আছে আমার। কিন্তু আমার স্বর্ণগুলো আমার শশুর রেখে দিয়েছে। অনেক সময় তার কাছে চাইলে দিতে চায়না, বলে হারিয়ে যাবে আমার কাছে থাক। এখন কি আমাকে এই স্বর্ণের যাকাত দিতে হবে? যাকাতের অর্থ কি আমি আমার স্বামী অথবা মায়ের কাছ থেকে নিতে পারবো? কি পরিমাণ যাকাত দিতে হয় স্বর্ণের?
উত্তর
Published
শশুর স্বর্ণগুলো আত্মসাত করবে না, এই নিশ্চয়তা থাকলে তার যাকাত আপনাকে দিতে হবে। স্বর্ণের  চল্লিশ ভাগের একভাগ বা স্বর্ণের মূল্যের চল্লিশ ভাগের একভাগ যাকাত দিতে হবে। দশ ভরির দাম আনুমানিক ১৬ লাখ হলে ৪০ হাজার টাকা যাকাত দিতে হবে। যাকাতের টাকা আপনারই দেয়া দায়িত্ব। তবে আপনার পক্ষ থেকে যদি আপনার স্বামী, মা বা অন্য কেউ আদায় করে দেয় তাহলেও আদায় হয়ে যাবে।
✅