QA As Sunnah Q&A

অনেক আলিম বলেন যে বাথরুমে যাওয়ার সময় মাথায় টুপি না দিলে মাকরুহ হবে, বিষয়টা সত্য কিনা জানতে চাই? হাদিসে কোন নির্দেশনা আছে কিনা?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
জায়েয • প্রশ্ন #৭২৮৮ • ভিউ: ৯৬ • ২০ মে, ২০২৫

অনেক আলিম বলেন যে বাথরুমে যাওয়ার সময় মাথায় টুপি না দিলে মাকরুহ হবে, বিষয়টা সত্য কিনা জানতে চাই? হাদিসে কোন নির্দেশনা আছে কিনা?

প্রশ্নকারী: Ashrafulalamtonmoy00
প্রশ্ন বিস্তারিত
অনেক আলিম বলেন যে বাথরুমে যাওয়ার সময় মাথায় টুপি না দিলে মাকরুহ হবে, বিষয়টা সত্য কিনা জানতে চাই? হাদিসে কোন নির্দেশনা আছে কিনা?
উত্তর
Published
রাসূল সা. থেকে এই বিষয়ে সহীহ কোন হাদীস পাওয়া যায় না। দূর্বল হাদীসে পাওয়া যায় যে, রাসূল সা. টয়লেটে যাওযার সময় মাথা ঢেকে রাখতেন।   তবে আবু বকর রা. থেকে সহীহ বর্ণনা আছে।

فعن عُرْوَة ، عَنْ أَبِيهِ : " أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ، قَالَ ، وَهُوَ يَخْطُبُ النَّاسَ : " يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ ، اسْتَحْيُوا مِنَ اللهِ ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إنِّي لأظل حِين أَذْهَبُ إلَى الْغَائِطِ فِي الْفَضَاءِ ، مُغَطّيًا رَأْسِي اسْتِحْيَاءً مِنْ رَبِّي "
رواه ابن المبارك في " الزهد " (1/107) ، وابن أبي شيبة في "المصنف" (1/105) .
وإسناده صحيح .

উরওয়া (রহ.) তার বাবা জুবায়ের (রা.) থেকে বর্ণনা করেন যে, একবার আবু বকর সিদ্দিক (রা.) লোকদের উদ্দেশ্যে খুতবা দিতে গিয়ে বলেন, লোকসকল! তোমরা আল্লাহ তাআলার সাথে লজ্জা বজায় রাখ। ওই সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য লোকালয় থেকে দূরে যাই তখন আমি আমার রবের থেকে লজ্জাবনত হয়ে মাথা ঢেকে নিই। মুসান্নাফে ইবনে আবী শায়বা, ১/১০৫। সনদ সহীহ।

সুতরাং বাথরুমে মাথা ঢাকা মুস্তাহাব, ভালো কাজ, পছন্দনীয় কাজ।। তবে খুলে গেলে  গুনাহ হবে না।

 
✅