QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা মারা গেছেন। দাদার সম্পত্তি রেখে গেছেন। সেখান থেকে আমার বাবার ভাগে ২২ বা ২৩ শতাংশ জমি পাবো আমরা এইটা ফুফুদের ভাগসহ ফুফুদের ভাগ ব…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈদ কুরবানী • প্রশ্ন #৭২৯০ • ভিউ: ১০৩ • ২১ মে, ২০২৫

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা মারা গেছেন। দাদার সম্পত্তি রেখে গেছেন। সেখান থেকে আমার বাবার ভাগে ২২ বা ২৩ শতাংশ জমি পাবো আমরা এইটা ফুফুদের ভাগসহ ফুফুদের ভাগ ব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা মারা গেছেন। দাদার সম্পত্তি রেখে গেছেন। সেখান থেকে আমার বাবার ভাগে ২২ বা ২৩ শতাংশ জমি পাবো আমরা এইটা ফুফুদের ভাগসহ ফুফুদের ভাগ বাদ দিলে আমরা হয়তো আরো দুই তিন শতাংশ কম পাব অর্থাৎ আমরা হয়তো ১৭-১৮ শতাংশ পেতে পারি। আর আমি নিজে একটা চাকরি করি ছোটখাটো সেখানে যা বেতন পায় মাস শেষে আমার কোন টাকা অবশিষ্ট থাকে না। শুধুমাত্র এই পাঁচ মাসে আমার সঞ্চয় হয়েছে বিশ হাজার টাকা। আর বাদবাকি যত বেতন পাই বোনাসসহ সব খরচ হয়ে যায়।
আমার বউয়ের ছয় ভরি স্বর্ণ আছে । এখন আমার বা আমার বউয়ের উপর যাকাত বা কোরবানি ওয়াজিব হয়েছে কিনা বা ফরজ হয়েছে কিনা সেটা জানতে চাই? দাদার জমি ভাগ হয়নি, কিন্তু আমরা আমাদের ফুফুদের ভাগ সহ ওই ২২-২৩ শতাংশ ভোগ করছি।

স্বর্ণের দাম বেশি থাকলেও কি ওই নিসাব পরিমাণ ৭.৫ ভরিই?
এখন তো স্বর্নের দাম অনেক বেশি। এখনো কি ৭.৫ ভরিতেই নিসাব হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার ওপর কুরবানী ওয়াজিব হয় নি। আপনার স্ত্রীর যদি ৬ ভরি স্বর্ণ ছাড়া যাকাতযোগ্য অন্য কোন সম্পদ না থাকে তাহলে তার  ওপরও কুরবানী ওয়াজিব হয় নি, যাকাত ফরজ হয় নি।

শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরির কম থাকলে যাকাত ফরজ হবে না।

তবে কুরবানী ওয়াজিব না হলেও সম্ভব হলে দেয়ার চেষ্টা করবেন। কারণ এটা অনেক সওয়াবের এবং এই ইবাদাতের ঐতিহ্যও পরিবারে প্রতিষ্ঠিত হওয়া দরকার।

 
✅