QA As Sunnah Q&A

আমি মেয়ে, আমার যখন তিন মাস বয়স তখন আমি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়, জ্ঞান ছিলো না, অজ্ঞান হয়েছিলাম, পরিবারের সদস্যরা ডাক্তার দেখিয়েছিল কিন্তু কোনো ভাবেই আমার জ্ঞান ফিরতেছিল না, সবাই ভেবেছে …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
মানত • প্রশ্ন #৭৩০০ • ভিউ: ১০৫ • ২৪ মে, ২০২৫

আমি মেয়ে, আমার যখন তিন মাস বয়স তখন আমি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়, জ্ঞান ছিলো না, অজ্ঞান হয়েছিলাম, পরিবারের সদস্যরা ডাক্তার দেখিয়েছিল কিন্তু কোনো ভাবেই আমার জ্ঞান ফিরতেছিল না, সবাই ভেবেছে …

প্রশ্নকারী: Backlinksboss876
প্রশ্ন বিস্তারিত
আমি মেয়ে, আমার যখন তিন মাস বয়স তখন আমি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়, জ্ঞান ছিলো না, অজ্ঞান হয়েছিলাম, পরিবারের সদস্যরা ডাক্তার দেখিয়েছিল কিন্তু কোনো ভাবেই আমার জ্ঞান ফিরতেছিল না, সবাই ভেবেছে হয়তো বাচব না বা এমন কিছু। কিন্তু আমার দাদি এমনটা বলে ফেলে যে, আল্লাহ তুমি ওর ফেলে যাও মানে জ্ঞান ফিরিয়ে সুস্থ করে দাও, ভালো করে দাও আমি ওকে সর্ব দানে বিয়ে দেব। তখন নাকি কান্না করে উঠেছিলাম, জ্ঞান ফিরেছিল।  মানে দাদী বোঝাতে চেয়েছেন আমার বিয়ের সময় সাধারণত মেয়েদের বিয়ের পর পরিবার থেকে যা কিছু ব্যবহারযেগ্য আসবাবপত্র, মেয়ের গহনা ইত্যাদি সব কিছুই আমার বিয়ের দিনে দিয়ে দিবেন একবারে।

এখন আমার বিয়ের কথাবার্তা চলছে, অনেক জায়গা থেকে ছেলে পক্ষ দেখতে আসে কিন্তু সমস্যা হচ্ছে আমার বাবার পক্ষ থেকে একবারে এত কিছু দিয়ে বিয়ে দেওয়া সম্ভব নয়।

এখন আমার দাদী যেইটা বলেলে এইটা কি মান্নতের অন্তভূক্ত? আমার বাবার কি দাদীর বলা সমস্থ কিছু দিয়ে বিয়ে দিতে হবে? আশাকরি কোরআন হাদিসের আলোকে সঠিক উত্তরটা জানাবেন।

যাযাকাল্লাহ
উত্তর
Published
বিয়ে যেহেতু আপনার বাবা দিবেন আর আপনার বাবা কিছু বলেন নি, কোন মানত করেন নি, সুতরাং  দাদীর বলার কারণেআপনার বাবাকে কিছু দিতে হবে না। আর আপনার দাদীর বলাটা একটি ওয়াদা, এটা মানত নয়। মানতের জিনিস গরীবদেরকে দিতে হয়।
✅