QA As Sunnah Q&A

তাবিজ,মাল্লি,অষ্টধাতু বাথা কি শিরক? সহীহ হাদিস কি স্পষ্ট ভাবে উল্লেখ করা আছ যে এটা শিরক? এর সহীহ হাদীসের দলিল সহ প্রমাণ পাঠাবেন দয়া করে।

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৭৩১ • ভিউ: ৭১ • ২৯ জানুয়ারী, ২০০৮

তাবিজ,মাল্লি,অষ্টধাতু বাথা কি শিরক? সহীহ হাদিস কি স্পষ্ট ভাবে উল্লেখ করা আছ যে এটা শিরক? এর সহীহ হাদীসের দলিল সহ প্রমাণ পাঠাবেন দয়া করে।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
তাবিজ,মাল্লি,অষ্টধাতু বাথা কি শিরক? সহীহ হাদিস কি স্পষ্ট ভাবে উল্লেখ করা আছ যে এটা শিরক? এর সহীহ হাদীসের দলিল সহ প্রমাণ পাঠাবেন দয়া করে।
উত্তর
Published
অসংখ্য হাদীসে তাবিজ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, তাবিজকে শিরক বলা হয়েছে। আমি শুধু একটি হাদীস উল্লেখ করছি, বাকীগুলো ড. খোনন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত বইয়ের ৬ষ্ঠ অধ্যায় থেকে জেনে নিবেন। সাহাবী উকবা ইবনে আমির আলজুহানী রা. বলেন,
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ، فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا؟ قَالَ: إِنَّ عَلَيْهِ تَمِيمَةً فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا، فَبَايَعَهُ، وَقَالَ: مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ অর্থ: একদল মানুষ রাসূলুল্লাহ সা. এর কাছে আগমন করলেন। তিনি তাদের নয় জনের বাইয়াত গ্রহন করেন এবং একজনের বাইয়াত গ্রহন থেকে বিরত থাকেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি নয় জনের বাইয়াত গ্রহন করলেন কিন্তু একে পরিত্যাগ করলেন? তিনি বললেন, এর দেহে একটি তাবিজ রয়েছে । তখন তিনি তার হাত ঢুকিয়ে তাবিজটি ছিড়ে ফেলেন। এরপর তিনি বাইয়াত গ্রহন করেন এবং বলেন, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। মুসনাদ আহমাদ,হাদীস নং ১৪৪২২। হাদীসটিকে মুহাদ্দিগণ সহীহ বলেছেন। তাবিজ সংক্রান্ত বিস্তারিত জানতে উক্ত বইটি দেখুন।
✅