QA As Sunnah Q&A

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম আমি বিবাহিত আমার একটি মেয়ে বাচ্চা আছে।  আমার অফিস থেকে মসজিদ হেঁটে গেলে মোটামুটি পাঁচ সাত মিনিট দূরে। আমি যে কোম্পানিতে কর্মরত আছি সেখানে আমার বস …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নামায • প্রশ্ন #৭৩১১ • ভিউ: ৯৫ • ২১ জুন, ২০২৫

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম আমি বিবাহিত আমার একটি মেয়ে বাচ্চা আছে।  আমার অফিস থেকে মসজিদ হেঁটে গেলে মোটামুটি পাঁচ সাত মিনিট দূরে। আমি যে কোম্পানিতে কর্মরত আছি সেখানে আমার বস …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম আমি বিবাহিত আমার একটি মেয়ে বাচ্চা আছে।  আমার অফিস থেকে মসজিদ হেঁটে গেলে মোটামুটি পাঁচ সাত মিনিট দূরে। আমি যে কোম্পানিতে কর্মরত আছি সেখানে আমার বস তিনি আমাকে বলেছেন অফিসে নামাজ পড়তে, অফিসে তেমন কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ।সেক্ষেত্রে এখন আমি যদি একা একা অফিসে নামাজ পড়ি, আমার কি নামাজ আদায় হবে? আমি প্রতিদিন যোহরের নামাজ লাঞ্চ টাইমে মসজিদ গিয়ে নামাজ আদায় করি। কাজের বেশি চাপ থাকলে আসর , মাগরিব নামাজ অফিসে পড়ি আর মাঝে মাঝে কাজের চাপ কম থাকলে মসজিদে যাই। এর আগে আমার বস আমাকে কয় একবার বলেছে আমি তারপরেও এ ভাবে নামাজ আদায় করি এখন তাদের কথা অনুযায়ী আসর এবং মাগরিবের নামাজ নিয়মিত অফিসে পড়তে হবে। তবে একটা বিষয়ে আমি একা একা নামাজ পড়লে তেমন নামাজের গুরুত্ব থাকেনা। অনেক সময় নামাজ পড়তে লেট হয়। কেমন জানি মনে হয় নামাজ পড়ি নাই। এদিকে আর্থিক ভাবে পারিবারিক চাপে আছি এখন আমার কি চাকরি টা ছেড়ে দেয়া উচিত হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার এখনই চাকুরী ছাড়ার প্রয়োজন নেই। আসর ও মাগরীব অফিসে আদায় করবেন। তবে অন্য কোথাও চাকুরীর খোঁজ করতে পারেন, যেখানে আপনি নিয়মিত জামাতে নামায আদায় করতে পারবেন। যদি অন্য কোথাও আপনার চাহিদা অনুযায়ী কাজ পান তাহলে এই চাকুরী ছেড়ে দিবেন, তার আগে চাকুরী ছাড়ার দরকার নেই।
✅