QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্‌। আমার প্রশ্ন হচ্ছে- আমার বোন ও দুলা ভাই আমাকে ৫০০,০০০/- টাকা উপহার (গিফট) দিয়েছে। তারা আমাকে বলে ব্যাংকে একাউন্ট করে (সে একাউন্টের নমনী আমার ভাগ্নিকে করতে …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
যাকাত • প্রশ্ন #৭৩৪২ • ভিউ: ৩৪ • ০৭ সেপ্টেম্বর, ২০২৫

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্‌। আমার প্রশ্ন হচ্ছে- আমার বোন ও দুলা ভাই আমাকে ৫০০,০০০/- টাকা উপহার (গিফট) দিয়েছে। তারা আমাকে বলে ব্যাংকে একাউন্ট করে (সে একাউন্টের নমনী আমার ভাগ্নিকে করতে …

প্রশ্নকারী: Masalam Rajbd
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্‌। আমার প্রশ্ন হচ্ছে-
আমার বোন ও দুলা ভাই আমাকে ৫০০,০০০/- টাকা উপহার (গিফট) দিয়েছে। তারা আমাকে বলে ব্যাংকে একাউন্ট করে (সে একাউন্টের নমনী আমার ভাগ্নিকে করতে বলে) FDR করে রাখতে বলে। আমার নিজ স্বাধীন ভাবে সে টাকা ব্যবহার করতে পারবো না।
আত্নীয়তার সম্পূর্ক নষ্ট হবে, তাই তাদের মতের বিরোধীতা করতে পারছিনা। আমার প্রশ্ন হচ্ছে এই ৫০০,০০০/- টাকার যাকাত আমাকে কি দিতে হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এই টাকার মালিক আপনি। সুতরাং স্বাধীনভাবে ব্যবহারের সুযোগ আপনার থাকতে হবে। এই বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করে সুরাহা করে নিন যে, যদি টাকার মালিক আপনি হন তাহলে আপনার স্বাধীনতা থাকা দরকার। যদি স্বাধীনভাবে ব্যবহারের সুযোগ না থাকে তাহলে তো আপনি পুরোপুরি মালিক নন। ব্যবহারের স্বাধীনতা থাকলে  যাকাত আপনি দিবেন।

যদি তারা সম্মত না হয় তাহলে আপনি তাদেরকে বলবেন টাকা আপনাদের মালিকানায় রাখুন, যখন আমি স্বাধীণভাবে ব্যবহারের সুযোগ পাবো তখন যদি দিতে চান দিবেন।

আপনি নিজ ইচ্ছায় যদি FDR করেন তাহলে যাকাত আপনাকে দিতে হবে।