QA As Sunnah Q&A

আমার বাবার মৃত্যুর পর বাবার পেনশনের টাকা আমার মা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনায় রেখে সে লাভ ও কিছু বাসা ভাড়া আসে তা দিয়ে আমার মা, আমার ছোট ভাই, তার পরিবারসহ সংসার চালায়। উল্লেখ্য আমার ছোট ভাই…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৭৩৪৯ • ভিউ: ১০৬ • ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আমার বাবার মৃত্যুর পর বাবার পেনশনের টাকা আমার মা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনায় রেখে সে লাভ ও কিছু বাসা ভাড়া আসে তা দিয়ে আমার মা, আমার ছোট ভাই, তার পরিবারসহ সংসার চালায়। উল্লেখ্য আমার ছোট ভাই…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার বাবার মৃত্যুর পর বাবার পেনশনের টাকা আমার মা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনায় রেখে সে লাভ ও কিছু বাসা ভাড়া আসে তা দিয়ে আমার মা, আমার ছোট ভাই, তার পরিবারসহ সংসার চালায়। উল্লেখ্য আমার ছোট ভাই তেমন কোন উপার্জন করে না, তবে সে চেস্টায় আছে। আমার মায়ের অল্প কিছু স্বর্ন আছে। যে টাকা উপার্জন হয় তা দিয়ে যা চলে আলহামদুলিল্লাহ। কিন্তু বছর শেষে কোন টাকাই বেশি থাকে না। এখত্রে তার যাকাত হবে কিনা আর হিসাব করে যাকাত আদায় করতে গেলে পেনশনের টাকা ভেঙ্গে যাকাত আদায় করতে হবে, সেখেত্রে তার সংসার চালান কষ্টকর হবে, তারপরেও আমার মা চেষ্টা করে যাকাত আদায় করতে। আমার মা বিষয়টা নিয়ে মানসিক ভাবে চিন্তায় আছেন। এখেত্রে আমাদের করনীয় কি?
উত্তর
Published
আপনার বাবার মৃত্যুর পর তার টাকা পয়সা তার ওয়ারিশদের মাঝে বন্টন হবে। যে টাকাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে বন্টন হয়ে গেছে ধরে নিয়ে কার ভাগে কতটুকু এসেছে সেটা হিসাব করতে হবে। যদি কারো ভাগে যাকাতযোগ্য সম্পদ বা টাকা পয়সা আসে তাহলে তাকে যাকাত দিতে হবে। তখন ব্যাংক থেকে টাকা তুলে হলেও যাকাত দিতে হবে।

ব্যাংকে থাকার অর্থ এই নয় যে, এই পুরো টাকার মালিক আপনর মা। বরং আপনার মা আট ভাগে এক ভাগের মালিক।

প্রয়োজনে ফোন করবেন 01762629405 ( যে কোন দিন এশার পর)।
✅