QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। ছেলে আর মেয়ের বিয়ের ৫ বছর হয়েছে। স্টুডেন্ট অবস্থায় দুজনের পারিবারিক ভাবে বিয়ে হয়।ছেলে মেধাবী অনেক পরিশ্রমী এখন একজন সফল ব্যবসায়ী কিন্তু বউকে একদমই সময় দিত না।এর মাঝে ছেলের …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৩৬১ • ভিউ: ৩৪ • ১৩ অক্টোবর, ২০২৫

আসসালামু আলাইকুম। ছেলে আর মেয়ের বিয়ের ৫ বছর হয়েছে। স্টুডেন্ট অবস্থায় দুজনের পারিবারিক ভাবে বিয়ে হয়।ছেলে মেধাবী অনেক পরিশ্রমী এখন একজন সফল ব্যবসায়ী কিন্তু বউকে একদমই সময় দিত না।এর মাঝে ছেলের …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। ছেলে আর মেয়ের বিয়ের ৫ বছর হয়েছে। স্টুডেন্ট অবস্থায় দুজনের পারিবারিক ভাবে বিয়ে হয়।ছেলে মেধাবী অনেক পরিশ্রমী এখন একজন সফল ব্যবসায়ী কিন্তু বউকে একদমই সময় দিত না।এর মাঝে ছেলের ফ্যামিলির নানাবিধ কারণে মেয়ে অনেক কষ্ট পায়, ছেলেরও কিছু ভুল স্টেপ ছিল, কিছু মিথ্যা কথা ছিল যা পরবর্তীতে জেনে মেয়ে প্রচন্ড কষ্ট পায়। এরপর মেয়ে ছেলেকে খোলা তালাকের নোটিশ পাঠায় ২৪ সালের নভেম্বরে ।ছেলে তালাক দিতে অস্বিকৃতি জানালে মেয়ে খুব কড়া মেসেজের মাধ্যমে বাধ্য করে ছেলেকে যেন তালাক দেয়।তখন ছেলে মেয়েকে থামানোর নিয়তে মেয়েকে মেসেজে লিখে (হবুহু লিখে দিচ্ছি),"৩ তালাক দিলাম আপনাকে,তালাক তালাক তালাক।আমাকে আর কথা শুনায়েন না, চলে যান" । আর মেয়ে এখনও চায় না সেই ছেলের সংসার করতে। এমতাবস্থায় ছেলের মনের নিয়ত আর মেসেজে লেখা কথাগুলোর কারণে কি তালাক হয়ে গেছে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। তালাকের নিয়ত ব্যতিত শুধু লেখার মাধ্যমে তালাক পতিত হয় না। তবে নিয়তসহ লিখলে তালার হয়ে যায়।

বিষয়টি দুই পরিবারের অভিভাবকরা মিমাংসা  করবেন। যদি কোনভাবে মিমাংসা না হয় তখন তালাকের দিকে যেতে হবে।  এক তালাক দেয়ার মাধ্যমেই তালাক হয়ে যায়। সুতরাং একের বেশী যাওয়ার দরকার নেই।