QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমি একজন বিবাহিত মেয়ে। আমার হাজবেন্ড সম্প্রতি বিদেশে গিয়েছেন।৩০/৯/২৫ ইং তারিখে আমি আমার ননদ এর সাথে বড় ননদ এর বাসায় এসেছি। তাদের এখানে পূজা উপলক্ষে মেলা বসেছে। আমি মেলাতে য…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৭৩৬৪ • ভিউ: ১০৬ • ১৯ অক্টোবর, ২০২৫

আসসালামু আলাইকুম। আমি একজন বিবাহিত মেয়ে। আমার হাজবেন্ড সম্প্রতি বিদেশে গিয়েছেন।৩০/৯/২৫ ইং তারিখে আমি আমার ননদ এর সাথে বড় ননদ এর বাসায় এসেছি। তাদের এখানে পূজা উপলক্ষে মেলা বসেছে। আমি মেলাতে য…

প্রশ্নকারী: Habibatabassum9
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমি একজন বিবাহিত মেয়ে। আমার হাজবেন্ড সম্প্রতি বিদেশে গিয়েছেন।৩০/৯/২৫ ইং তারিখে আমি আমার ননদ এর সাথে বড় ননদ এর বাসায় এসেছি। তাদের এখানে পূজা উপলক্ষে মেলা বসেছে। আমি মেলাতে যেতে ইচ্ছুক ছিলাম না।আমি পর্দা করার চেষ্টা করি।তো শয়তানের বর্শবর্তি হয়ে আমি আমার দুই ননদের সাথে মেলাতে গিয়েছি এবং সেখানে আমরা বাচ্চাদের জন্য কিছু খেলনা ও আমাদের বড়দের জন্য খাবার কিনেছি।কিন্তু ওখানে যাওয়ার পর আমার খুবই খারাপ লাগছিল যে এটা আমি কি করলাম।আমি আসতাগফিরুল্লাহ পড়ছিলাম।তো আমি ওখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করেছিলাম।ভিড়ের কারনে পুরুষ মানুষের সাথে সামান্য গায়ে লেগেছে যা আমাকে বার বার পীড়া দিচ্ছে। আমার স্বামী এসব জায়গায় যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি শুনলে অনেক রাগ করবেন যেটা স্বাভাবিক। কিন্তু আমার আরও খারাপ লাগছে যে আল্লাহ পাক না জানি আমাকে কত লানত করছেন।আমি অন্তর থেকে আল্লাহর কাছে মাফ চাচ্ছি।মনে কোনো শান্তি পাচ্ছি না।এ অবস্থায় কি করণীয় একটু জানাবেন দয়া করে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। শিরকী অনুষ্ঠানে যাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ভবিষ্যতে কোন পাপ কাজের জড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। এটা নিয়ে মানসিক চাপে থাকবেন না, স্বাভাবিকভাবে সকল কাজকর্ম ও ইবাদত করবেন।
✅