QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, একটি মেয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছিলো। বিয়ের কথা বার্তা বলার জন্য আমার পরিবার মেয়ের বাসায় যায়। আমি আমার মায়ের দ্বারা মেয়ের পরিবারকে জানাই যে বিয়ের পর মেয়েকে পরি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৩৬৫ • ভিউ: ৯৩ • ১৯ অক্টোবর, ২০২৫

আসসালামুয়ালাইকুম, একটি মেয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছিলো। বিয়ের কথা বার্তা বলার জন্য আমার পরিবার মেয়ের বাসায় যায়। আমি আমার মায়ের দ্বারা মেয়ের পরিবারকে জানাই যে বিয়ের পর মেয়েকে পরি…

প্রশ্নকারী: Mohammadd Moon
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, একটি মেয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছিলো। বিয়ের কথা বার্তা বলার জন্য আমার পরিবার মেয়ের বাসায় যায়। আমি আমার মায়ের দ্বারা মেয়ের পরিবারকে জানাই যে বিয়ের পর মেয়েকে পরিপূর্ণ পর্দা করতে হবে এবং পরপুরুষের সামনে যাওয়া যাবে না, বিয়ের আয়োজন ছোট হবে ( সুন্নাহ মোতাবেক) । পরবর্তীতে জানতে পারি মেয়ের পরিবার আমার এই কথাগুলো ভালো ভাবে নেয়নি। তারা বলে তাদের মেয়ে গরু নাকি যে একটা ছেলে এভাবে বেঁধে রাখে! এখন আমার পুরো পরিবার আমার বিপক্ষে, ভুল নাকি আমার ছিলো, আমার এগুলো শর্ত দেওয়া উচিত হয়নি! আমি পাগল, আমার কখনো বিয়ে হবে না এসব বলছে।

আসলেই কি আমার ভুল ছিল? আমার চাওয়া বিয়ের আগে এভাবে জানানো কি ভুল ছিল? আমি তো কোনো খারাপ চাওয়া রাখিনি!

 
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার চাওয়া ঠিকই আছে। ‍কিন্তু স্থান-কাল-পাত্র ভেদে উপস্থাপন পদ্ধতি আলাদা হতে হবে।  যে মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেছেন সে যদি ইসলাম অনুযায়ী চলতে অভ্যস্ত না হয, তার পরিবার যদি তার মতই হয়, তাহলে তারা তো আপনার চাওয়া মানবে না।

আপনার আম্মাও যদি ইসলাম-পর্দা না ‍বুঝে তাহলে তো সঠিকভাবে পর্দার গুরুত্ব বুঝাতে পারবে না।

সুতরাং আপনি আরো সময় নিয়ে তাদেরকে পর্দার বিষয়টি বোঝেনোর যোগ্যতা অর্জন করে তারপর বিবাহ করুন। যে সব মেয়ে আগে থেকেই পর্দা করে, ইসলাম মানে তাদের কাছে প্রস্তাব নিয়ে যাবেন, তাদেরকে বিবাহ করবেন।

যে পরিবার পর্দা করলে গরু হওয়া মনে করে সেসব পরিবারে বিবাহ করবেন না। তাদেরকে নিয়ে শান্তিতে থাকতে পারবেন না।
✅