QA As Sunnah Q&A

আমার পরিচিত একজন বোনের ঘটনা, বিবাহিত জীবন ২৩ বছর, দুইটা ছেলে মেয়ে আছে।উনার স্বামী পরকীয়ায় আসক্ত, বাসায় মেয়েও নিয়ে আসে, এটি পরিবারের সবাই জানে ধরাও পড়েছে। আমার বোনকে বলেছে থাকলে এভাবে …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
গুনাহ • প্রশ্ন #৭৩৭১ • ভিউ: ৩৬ • ২৭ নভেম্বর, ২০২৫

আমার পরিচিত একজন বোনের ঘটনা, বিবাহিত জীবন ২৩ বছর, দুইটা ছেলে মেয়ে আছে।উনার স্বামী পরকীয়ায় আসক্ত, বাসায় মেয়েও নিয়ে আসে, এটি পরিবারের সবাই জানে ধরাও পড়েছে। আমার বোনকে বলেছে থাকলে এভাবে …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার পরিচিত একজন বোনের ঘটনা, বিবাহিত জীবন ২৩ বছর, দুইটা ছেলে মেয়ে আছে।উনার স্বামী পরকীয়ায় আসক্ত, বাসায় মেয়েও নিয়ে আসে, এটি পরিবারের সবাই জানে ধরাও পড়েছে। আমার বোনকে বলেছে থাকলে এভাবে থাকতে নাহলে চলে যেতে, আমার বোনটি বাচ্চাদের দিকে তাকিয়ে চলেও যেতে পারছে না থাকতেও পারছে না, আমার প্রশ্ন হল ঐ স্বামী কি আমার বোনের জন্য বৈধ? ঐ স্বামীর সাথে কি সংসার করা জায়েয,?
উত্তর
Published
বিয়ের সময় পাত্র-পাতী র্ধম পালনকারী কিনা দেখে বিয়ে করলে এই সমস্যা হয় না। পারিবারিক এবং সামাজিকভাবে তাকে চাপ দিয়ে এই যঘন্য পাপ থেকে বের করতে হবে। যদি সম্ভব হয় আপনার বোন নিজের বাচ্চাদেরকে নিয়ে আলাদা বাসায় থাকতে পারে। খরচ স্বামী বহন করবেন। আর যদি আপনার বোনের আর্থিক অবস্থা ভাল থাকে তাহলে ডিভোর্স নিয়ে নেওয়া উত্তম, এমন পাপিষ্ঠের কাছে থাকার চেয়ে।