ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
আস-সালামু আলাইকুম, আমি একজন কৃষক আমি বিভিন্ন ধরনের সবজি ফসল চাষ করে থাকি। যেমন মুলা, আলু, টমেটো, ধান, ভুট্টা, মরিচ, করলা ইত্যাদি। এসব ফসলের ক্ষেত্রে ওশর দিতে হবে কিনা? প্রতিটি ফসলের জন্য কি …
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আমি একজন কৃষক আমি বিভিন্ন ধরনের সবজি ফসল চাষ করে থাকি। যেমন মুলা, আলু, টমেটো, ধান, ভুট্টা, মরিচ, করলা ইত্যাদি। এসব ফসলের ক্ষেত্রে ওশর দিতে হবে কিনা?
প্রতিটি ফসলের জন্য কি আলাদা? নাকি সারা বছর মিলিয়ে হিসাব করে দিতে হবে? দিলে কতটুক পরিমান সবজি উৎপাদন হলে কতটুকু ওশর দিতে হবে এবং এর পরিমাণ নির্ধারণ কিভাবে করা লাগবে একটু বিস্তারিত জানতে চাই।
প্রতিটি ফসলের জন্য কি আলাদা? নাকি সারা বছর মিলিয়ে হিসাব করে দিতে হবে? দিলে কতটুক পরিমান সবজি উৎপাদন হলে কতটুকু ওশর দিতে হবে এবং এর পরিমাণ নির্ধারণ কিভাবে করা লাগবে একটু বিস্তারিত জানতে চাই।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যে সকল শস্য জমিতে উৎপন্ন হয় তা যদি মানুষের সাধারণ খাদ্য হিসাবে বিবেচিত হয় এবং তা ওযন ও গুদামজাত করা যায়, সে সকল শস্যেই কেবল যাকাত ফরয। হাদীছে এসেছে,
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ إِنَّمَا سَنَّ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ فِيْ هَذِهِ الأَرْبَعَةِ الْحِنْطَةِ وَالشَّعِيْرِ وَالزَّبِيْبِ وَالتَّمْرِ-
ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. গম, যব, কিসমিস এবং খেজুর এই চারটি শস্যের যাকাত প্রবর্তন করেছেন। অন্য হাদীছে এসেছে,عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ عِنْدَنَا كِتَابُ مُعَاذٍ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ إِنَّمَا أَخَذَ الصَّدَقَةَ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيْرِ وَالزَّبِيْبِ وَالتَّمْرِ-
উল্লিখিত হাদীসে বর্ণিত চারটি শস্যের যাকাতের কথা বলা হলেও এই চারটিকেই নির্দিষ্ট করা হয়নি। বরং ওযন ও গুদামজাত সম্ভব সকল শস্যই এর অন্তর্ভুক্ত। যেমন ধান, ভুট্টা, আলু ইত্যাদি। যদি বৃষ্টির পানিতে ফসল উৎপাদিত হয় তাহলে দশ ভাগের একভাগ ওশর দিতে হবে। অর্থাৎ ২০ মনে ২মন। আর যদি কৃত্রিম পানিতে হয় তাহলে ২০ ভাগের একভাগ অর্থাৎ ২০ মনে ১ মন ওশর দিতে হবে। ফসল ১৮ মনের মতো হলে ওশর দিতে হবে। এর কম হলে ওশর ওয়াজিব নয়। তবে শাক-সবজি তথা গুদামজাত করা যায় না এমন শস্যের ওশর দিতে হবে না। নীচের হাদীসটি লক্ষ্য করুন: عن معاذ، أنه كتب إلى النبي صلى الله عليه وسلم يسأله عن الخضراوات وهي البقول؟ فقال: ليس فيها شيء. মুয়াজ রা. রাসূলুল্লাহ সা. এর কাছে পত্র মারফত জানতে চেয়েছেলিন, সবজিতে যাকাত আছে কি না? তিনি বলেছিলেন না। সুনানু তিরমিযি, হাদীস নং ৬৩৮। হাদীসটি সনদগত দূর্বল হলেও অনেকগুলো সনদ থাকার কারণে হাদীসটি গ্রহনযোগ্য বলে মুহাদ্দিসগণ বলেছেন। বিস্তারিত জানতে ভিজিট করুন। অতএব গুদামজাত অসম্ভব এমন শস্যের যাকাত ফরয নয়। তাই শাক-সবজি, মুলা, মরিচ, টমেটো বা কাঁচা মালের কোন যাকাত (ওশর) নেই। উল্লেখ্য যে, এ জাতীয় পচনশীল ফসলের বিক্রয়লব্ধ টাকার ওপরে সাধারণ নিয়মে শতকরা ২.৫০ টাকা হারে যাকাত দিতে হবে। এটাই অধিকাংশ ফকীহের অভিমত। আবু হানীফা রহি. অন্যদের থেকে ভিন্নমত পোষণ করে বলেছেন শাক শবজিরও যাকাত দিতে হবে। আরো বিস্তারতি জানতে আমাদের দেয়া 82 নাম্বার প্রশ্নের উত্তর দেখুন।