QA As Sunnah Q&A

আমার পরিবারে আমার ননদ এর ৩বছর আগে তার স্বামী তাকে মোবাইলে ম্যাসেজে একসাথে ৩তালাক দেয়।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৩৯০ • ভিউ: ৪৪ • ০৭ ফেব্রুয়ারি, ২০২৬

আমার পরিবারে আমার ননদ এর ৩বছর আগে তার স্বামী তাকে মোবাইলে ম্যাসেজে একসাথে ৩তালাক দেয়।

প্রশ্নকারী: Yasmin
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। আমার পরিবারে আমার ননদ এর ৩বছর আগে তার স্বামী তাকে মোবাইলে ম্যাসেজে একসাথে ৩তালাক দেয়। তারপর তাদের বিবাহ বিচ্ছেদ করে মোহরানার টাকা আদায় করা হয়। তাদের একটি মেয়ে সন্তান আছে।এর একবছর পর তারা পূনরায় বিয়ে করে সংসার করে এখন। তারা আহলে হাদিস আলেমদের মত গ্রহণ করেছে। আমি বা আমার হাজব্যান্ড জানি যে এই বিয়ে সঠিক নয়, তবে তাদেরকে কিছু বলিনা। কারণ তারা আমাদের কথা শুনবেই না, বরং অপমান করে সম্পর্ক ছিন্ন করে দিবে। আমাদের এই মুহুর্তে করনীয় কি? আমরা তাদেরকে আদর আপ্যায়ন করলে, মেহমানদারি করলে বা তাদেরকে স্বামী স্ত্রী ভাবলে কি গুনাহ হবে আমাদের? কি করা উচিত?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। তারা যেহেতু একটা মত গ্রহন করে সংসার করছে, সুতরাং তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবেন। তবে তাদের এই কাজ ঠিক হয় নি, ইসলামকে নিজের ইচ্ছামত গ্রহণ করার এই প্রবণতা ভয়ঙ্কর।