QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি একটি সাবস্টেশন কোম্পানিতে চাকরি করি। যেখানে ট্রান্সফরমার বানানো ও বিক্রি করা হয়। গত একমাসে আমি বেশ কিছু বিষয় লক্ষ্য করলাম। যেমন- একটা কাজ পাওয়ার জন্য সাই…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৭৩৭৪ • ভিউ: ৩৬ • ০২ ডিসেম্বর, ২০২৫

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি একটি সাবস্টেশন কোম্পানিতে চাকরি করি। যেখানে ট্রান্সফরমার বানানো ও বিক্রি করা হয়। গত একমাসে আমি বেশ কিছু বিষয় লক্ষ্য করলাম। যেমন- একটা কাজ পাওয়ার জন্য সাই…

প্রশ্নকারী: Smahad
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

আমি একটি সাবস্টেশন কোম্পানিতে চাকরি করি। যেখানে ট্রান্সফরমার বানানো ও বিক্রি করা হয়। গত একমাসে আমি বেশ কিছু বিষয় লক্ষ্য করলাম। যেমন- একটা কাজ পাওয়ার জন্য সাইট ইন্জিনিয়ারিং বা ভবন/প্রতিষ্ঠানের মালিক, বিদ্যুৎ অফিসের বিভিন্ন লোককে ঘুষ দিয়ে থাকে। বলে যে এগুলা অফার না করলে কাজ পাওয়া যায় না। আরেকটি বিষয় হলো এরা জিনিসেও কম বেশি দেয়। যেমন- একটি ট্রান্সফরমারে মালে, তেলে, ওজনে ও বিভিন্ন বিষয়ে কমবেশি করে, কারচুপি করে গ্রাহককে বুঝ দেয়। এছাড়া মিথ্যা কথার প্রচলন, কথার ও কাজের হেরফের করা সহ কোম্পানির কেউ নামাজ পড়ে না আর মসজিদ দূরে হওয়ায় ঠিক মতো জামাতে নামাজ পড়তেও অসুবিধা হয়।

এখন আমার প্রশ্ন হলো, এতো সমস্যা যেখানে, যেখানে হালাল-হারাম ও বিভিন্ন দিক নিয়ে সংশয় আছে সেখানে কাজ করা বৈধ হবে কি না? আমার আয় কি হালাল হবে?

উল্লেখ্যঃ আমি ফ্যাক্টরির কাজ যেমন ট্রান্সফরমারের কোয়ালিটি চেক, অফিসিয়াল বিভিন্ন কাজ করে থাকি। কোয়ালিটি চেকের ক্ষেত্রে ভুল বা হেরফের থাকলেও যদি উপরের প্রেশারে ক্লিয়ারেন্স রিপোর্ট দিতে হয় তাহলে এর হুকুম কি? যদিও এখন আমার পারিবারিক কারণে কাজটাও খুব দরকার এবং আমি বিকল্পও খুঁজছি।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। কোম্পানী সামগ্রিকভাবে দুর্নীতিগ্রস্ত। সাথে সাথে আপনি নিজে যে কাজ করেন তাও সঠিকভাবে করতে পারেন না, মিথ্যার সঙ্গে জড়িত হতে হয়। সুতরাং এমন কোম্পানীতে কাজ করা যাবে না। অবিলম্বে অন্য একটি পরিচ্ছন্ন কর্ম তালাশ করে সেখানে যোগদান করুন।