QA As Sunnah Q&A

তার বাবার ভাই তাদের জায়গা সম্পদ দখলে নিয়েছে, তার বাবা মারা যাওয়ার পরে। এখন এই ফুফাতো ভাই এর জন্য সুদ এর বাকি টাকা কি দিয়ে দেয়া যাবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সুদ-ঘুষ • প্রশ্ন #৭৩৯৫ • ভিউ: ১০৮ • ০৭ ফেব্রুয়ারি, ২০২৬

তার বাবার ভাই তাদের জায়গা সম্পদ দখলে নিয়েছে, তার বাবা মারা যাওয়ার পরে। এখন এই ফুফাতো ভাই এর জন্য সুদ এর বাকি টাকা কি দিয়ে দেয়া যাবে?

প্রশ্নকারী: মুহাম্মাদ তানভীর
প্রশ্ন বিস্তারিত

আমি সুদ সংক্রান্ত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আপনার দারস্থ হয়েছি। আমার মা কিছু অসহায় মানুষকে ঋণ দিয়ে সহায়তা করেছেন। কিন্তু সেই পরিবারগুলো এই অর্থ ফেরত দিতে পারছে না। ঋণ সহায়তার বাইরেও জাকাত দিয়ে সহায়তা করেন প্রতি বছর এই পরিবারগুলোকে। 1. যেই বিষয়ে প্রশ্ন করতে চাইছি, আমার মা ১৪ বছর আগে একটা উদ্দেশ নিয়ে কিছু টাকা একটি ননইসলামিক ব্যাংকে জমানো শুরু করেছিলেন যেটা DPS হিসেবে পরিচিত আমাদের সমাজে। এখন ১৪ বছর পর জমানো টাকা সমপরিমান সুদ হিসেবে দিয়েছে। এখন এই টাকাগুলো যদি আমার মা কোন সাওয়াব এর উদ্দেশ ছাড়া সেই পরিবারগুলোকে দিয়ে দেয়, আর তারা আমার মায়ের দেওয়া ঋণ ফেরত দেয় সেই টাকা দিয়েই, তাহলে কি এই টাকাটা আমার মা ব‍্যবহার করতে পারবেন? 2. আর একটা জিনিস হলো অসহায় পরিবারগুলোকে না জানিয়ে, তাদেরকে দেয়া ঋণের টাকার বিপরীতে, এই সুধের টাকার কিছু অংশ (যতদিন না তারা টাকা পরিশোধ করতে পারছে ততদিন) আমার মা কি আসল হিসেবে গণ্য করতে পারবেন ? 3. সর্বশেষ আর একটি প্রশ্ন একই বিষয়ে। আমার একজন শারীরিক প্রতিদ্বন্দ্বী ফুফাতো ভাই আছেন যার বাবা নেই। আমার ফুফু তার দেখা শোনা করেন। সেই ভাইয়ের বয়স আনুমানিক ২৯ বছর। তাদের আয়ের তেমন কোনো উৎস নেই। তার বাবার ভাই তাদের জায়গা সম্পদ দখলে নিয়েছে, তার বাবা মারা যাওয়ার পরে। এখন এই ফুফাতো ভাই এর জন্য সুদ এর বাকি টাকা কি দিয়ে দেয়া যাবে?

উত্তর
Published

১। জ্বী, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া তাদেরকে দেয়ার পর তারা সেই টাকা দিয়ে আপনার মায়ের ঋন পরিষোধ করলে সেই টাকা আপনার মায়ের জন্য হালাল এবং তার ঋন পরিষোধ করেছে বলে গণ্য হবে। 

২। না, আপনার মা নিজের কাছে এই টাকা মনে মনে ঋন দেয়া টাকার আসল ধরে নিজের কাছে রাখতে পারবেন না। 

৩। প্রতিদ্বন্দ্বী ফুফাতো ভাইকে সুদের এই টাকা দিতে পারবেন। 

✅