QA As Sunnah Q&A

এই ক্ষতির কথা নিয়ে মা কে আমরা সাবধান করতে গেলে সে ঝগড়া করেন। মামারা আমাদের সাথে কোন খারাপ করলে সেটা মা কে আমরা জানাই। সেটাতেও উনি খেপে জান। আমাকে আর আমার বাবাকে অনেক গালি দেন। আমার এখন কি করা উচিত?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৭৩৯৮ • ভিউ: ৪৬ • ০৭ ফেব্রুয়ারি, ২০২৬

এই ক্ষতির কথা নিয়ে মা কে আমরা সাবধান করতে গেলে সে ঝগড়া করেন। মামারা আমাদের সাথে কোন খারাপ করলে সেটা মা কে আমরা জানাই। সেটাতেও উনি খেপে জান। আমাকে আর আমার বাবাকে অনেক গালি দেন। আমার এখন কি করা উচিত?

প্রশ্নকারী: aand98791
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম। আমার বয়স ২৮ বছর। আমি সরকারি চাকরি করি। ২ বছর আগে বিয়ে করেছি। বর্তমানে আমি আমার বাবা মা, স্ত্রী, ভাই এক সাথে থাকি। আমার মামারা আমাদের পাশের বাসায় থাকে। আমার মা বিভিন্ন বিষয়ে মামাদের কথাকে প্রাধান্য দেয়। আমি কিংবা আমার বাবা একটা কথা মাকে বললে, সে শুনবে না। অনেক ঝগড়া করেন। কিন্তু মামারা সেই কথা বললে, মা তাদের কথা মেনে নেই। মামারা আমাদের অনেকভাবে ক্ষতি করেছে। এই ক্ষতির কথা নিয়ে মাকে আমরা সাবধান করতে গেলে সে ঝগড়া করেন। মামারা আমাদের সাথে কোন খারাপ করলে সেটা মাকে আমরা জানাই। সেটাতেও উনি খেপে জান। আমাকে আর আমার বাবাকে অনেক গালি দেন। আমার এখন কি করা উচিত?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। আপনার মা কেন এমন করছে সেটা বোধগম্য নয়। যদি ভাড়া বাসায় থাকেন তাহলে এই বাসা পাল্টে দূরে চলে যান, সমস্যা কিছুটা হলেও কমবে। আর আপনি আপনার মাকে একান্তে নরম করে এগুলো বুঝাবেন, আল্লাহর কাছে দুআ করবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।